প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
ক্লিভল্যান্ডে একটি বাড়িতে গোলাগুলিতে আট বছরের একটি শিশুসহ পাঁচজন নিহত যুক্তরাষ্ট্রের টেক্সাসের ক্লিভল্যান্ডে একটি বাড়িতে গোলাগুলিতে আট বছরের একটি শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এবিসি নিউজ শনিবার এ খবর প্রচার করেছে। খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতের দিতে গোলাগুলির এ ঘটনা ঘটে। হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। ‘‘স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ক্লিভল্যান্ড থেকে সান হাকিন্ত কাউন্টি শেরিফের কার্যালয়ে ফোন করে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করা হয়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ কয়েকটি লাশ দেখতে পান।” কাউন্টি শেরিফের কার্যালয় থেকে আরো বলা হয়, সন্দেহভাজন হামলাকারী মেক্সিকোর নাগরিক একজন পুরুষ। যিনি নেশাগ্রস্ত, অস্ত্রধারী এবং পালিয়ে বেড়াচ্ছেন। এ বিষয়ে জানতে বার্তা সংস্থা রয়টার্স থেকে ক্লিভল্যান্ড পুলিশ ডিপার্টমেন্টে ফোন করা হলেও কোনো সাড়া মেলেনি। এবিসি-র খবরে আরো বলা হয়, পুলিশ নিহতদের নামপরিচয় বা হামলাকারীর সঙ্গে তাদের কী সম্পর্ক ছিল সে বিষয়ে কিছু জানায়নি। তবে বলেছে, নিহত সবাই হ...