Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label Attack

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

US intelligence says Israel is preparing to attack Iran's nuclear facilities

বলছে মার্কিন গোয়েন্দা তথ্য : ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা গুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গুলোর নতুন তথ্যে বিষয়টি সামনে এসেছে।  নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে।  তবে এই প্রতিবেদনের বিষয়ে কোনও মন্তব্য করেনি ইসরায়েল।  বুধবার (২১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।  অবশ্য ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার এই সিদ্ধান্ত ইসরায়েল চূড়ান্ত করেছে কি না, তা এখনও স্পষ্ট নয়।  মার্কিন প্রশাসনের ভেতরেও বিষয়টি নিয়ে ভিন্নমত রয়েছে যে শেষ পর্যন্ত ইসরায়েল হামলা চালাবে কি না, তা নিয়ে মতবিরোধ রয়েছে বলেও জানায় সিএনএন।  এদিকে এই প্রতিবেদন সম্পর্কে রয়টার্স এখনও নিশ্চিত হতে পারেনি। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।  এছাড়া ইসরায়েলি দূতাবাস এবং প্রধান  মন্ত্রীর দপ্তর থেকেও কোনো প্রতিক্রিয়া মেলেনি।  সিএনএনের প্রতিবেদনে এক গোয়েন্দা সূত্র বলেছে, “সাম্প্রতিক কয়ে...

Attack on Trump was attempted murder: FBI

ট্রাম্পের ওপর হামলার ঘটনা হত্যাচেষ্টা: এফবিআই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানোর ঘটনাকে হত্যাচেষ্টা বলে অভিহিত করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।  শনিবার (১৩ জুলাই) রাতে পেনসিলভেনিয়ার বাটলারে এক সংবাদ সম্মেলনে এফবিআইয়ের পিটসবার্গ ফিল্ড অফিসের দায়িত্বে থাকা বিশেষ এজেন্ট কেভিন রোজেক বলেন, ঘটনাস্থল এখনও একটি সক্রিয় অপরাধের দৃশ্য। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত; কী উদ্দেশে তারা এ ঘটনা ঘটিয়েছে বা হামলায় ব্যবহৃত অস্ত্র শনাক্ত করতে কাজ করছে এফবিআই। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনও তথ্য যা তদন্তে সাহায্য করতে পারে তা এফবিআইকে জানাতে জনসাধারণের কাছে আহ্বান জানিয়েছেন রোজেক।  ঘটনাস্থলে বোমা শনাক্ত করণ যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে।হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি। তবে একজন বন্দুকধারীকে অস্থায়ীভাবে চিহ্নিত করা হয়েছে।  তবে তার নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি। বায়োমেট্রিক্স এবং ডিএনএর মাধ্যমে সন্দেহভাজন ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। বন্দুকধারীর হামলায় ট্রাম্পের কান ফুটো হয়ে গেছে। নিহত হয়েছ...

About 33,000 people were killed in the Israeli attack on Gaza

  গাজায় ইসরায়েলি হামলায় নিহত প্রায় ৩৩ হাজার কয়েক মাস ধরে চলা সংঘাতে গাজায় প্রায় ৩৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ ও বিশ্বব্যাংকের একটি যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলার প্রথম ৪ মাসে গাজা উপত্যকায় অবকাঠামোর ক্ষতি হয়েছে ১৮ দশমিক ৫ বিলিয়ন ডলার। খবর আল জাজিরার।  এদিকে গাজায় ইসরায়েলি বাহিনির বিমান হামলায় ৭ ত্রাণকর্মী নিহত হয়েছেন। এর মধ্যে ৬ জনই বিদেশি নাগরিক এবং একজন ফিলিস্তিনি। এই ঘটনার পর জরুরি তদন্তের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিশ্বজুড়ে ইসরায়েলি বাহিনির বিরুদ্ধে সমা-লোচনা এবং নিন্দার ঝড় বয়ে গেছে।  জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, ইসরায়েলি হামলায় নতুন করে ৭ ত্রাণকর্মীর মৃত্যুতে এখন পর্যন্ত সেখানে মোট ত্রাণকর্মীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৬ জনে। এর মধ্যে ১৭৫ জনের বেশি জাতিসংঘের কর্মী। এই হামলাকে তিনি বিবেকবর্জিত ঘটনা বলে উল্লেখ করেছেন।  গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সেখানে ইসরায়েলি তাণ্ডবে এখন পর্যন্ত ৩২ হাজার ৯১৬ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছে আরো ৭৫ হাজার ৪৯৪ জন।  তথ্যসূত্র: জাগোনিউজ

Israeli attack on Palestinians waiting for relief, 10 killed

ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর হামলা ইসরায়েলের, নিহত ১০ ত্রাণের অপেক্ষায় ছিলেন তাঁরা, সেখানেও হল না শেষ রক্ষা। ইসরায়েলি বাহিনির হামলায় প্রাণ গেল ১০ ফিলিস্তিনির। অভিযোগ তাঁদের ওপর গুলি ও বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনি।  নিহত হয়েছেন ১০ জন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। তাদের নিকটবর্তী আল-শিফা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় রেববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজা নগরীর উত্তরাঞ্চলে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।  জানা গেছে, গাজাতে ত্রাণবাহী ট্রাক ঢোকার অপেক্ষায় ভিড় করেছিলেন ফিলিস্তিনিরা। সে সময় হামলাটি চালানো হয়। সেদিনই গাজা শহরের জেইতুন এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনি।  তাতে তিনতলা বাড়ি ধসে পড়ে। হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে এখনো পর্যন্ত কোনো অ্যাম্বুলেন্স পৌঁছতে পারেনি। আহতদের উদ্ধার করে হাসপাতালেও নিয়ে যাওয়াও সম্ভব হয়নি। এদিকে, রোববার ইসরায়েলি সামরিক বাহিনি দক্ষিণ গাজার রাফাহ শহরেও হামলা চালিয়েছে। একটি বাড়িতে বোমা হামলায় এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন।  তথ্যসূত্র: আজকাল অনলাইন

Missile attack on 36 Houthi bases, 6 'friends' next to America and Britain

  ৩৬টি হুথি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, আমেরিকা ও ব্রিটেনের পাশে ৬ ‘বন্ধু’ হুথি ঘাঁটিতে যৌথ অভিযান চালিয়েছে ব্রিটেন এবং আমেরিকার। ইয়েমেনে হুথিদের ৩৬টি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র বর্ষণ করা হয়েছে। গোপন ঘাঁটি চিহ্নিত করে আমেরিকা ও ব্রিটেন আকাশপথে হামলা চালিয়েছে।  ক্ষেপণাস্ত্র হামলায় তাদের সাহায্য করেছে অস্ট্রেলিয়া, কানাডা, বাহরিন, নেদারল্যান্ডস ডেনমার্ক ও নিউজিল্যান্ড। যৌথ বিবৃতিতে বলা হয়, ‘লোহিত সাগরের আন্তর্জাতিক এবং বাণিজ্যিক জাহাজে হুথিদের লাগাতার হামলার প্রত্যাঘাত। ইয়েমেনের ১৩টি এলাকায় ৩৬টি হুথি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।’  ইসরায়েল-হামাস যুদ্ধের পর থেকেই লোহিত সাগরে হুথিদের হামলা বৃদ্ধি পেয়েছে। ইরানের মদদপুষ্ট হুথিদের পক্ষে জানানো হয়, গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে এই হামলা চালানো হচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হামাসের পক্ষে রয়েছে তারা। বেছে বেছে আক্রমণ শানানো হচ্ছে ইসরায়েলপন্থী বাণিজ্যতরিতে।  গত দু’মাস ধরে লোহিত সাগরে মার্কিন বাণিজ্যতরিতে হামলা চালিয়েছে ইরানের মদদপুষ্ট হুথি জঙ্গিরা। বিভিন্ন দেশের চোখরাঙানি উপেক্ষা করে লোহিত সাগরে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে। জর্ডনে সিরি...

2 people, including the attacker, were killed in a gunman's attack on a hospital in the United States

  যুক্তরাষ্ট্রে হাসপাতালে বন্দুকধারীর হামলায় হামলাকারীসহ ২ জন নিহত যুক্তরাষ্ট্রের একটি মানসিক হাসপাতালে বন্দুক হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারীরও মৃত্যু হয়।  মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে। তবে হামলায় নিহত ব্যক্তি এবং হামলকারীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ। ঠিক কী কারণে ওই ব্যক্তি হাসপাতালে হামলা চালিয়েছিল সে বিষয়টি সম্পর্কে স্পষ্ট হওয়া যায়নি।  নিউ হ্যাম্পশায়ার হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট হামলাকারীর নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।  নিউ হ্যাম্পশায়ার পুলিশের কর্নেল মার্ক হল জানান, তদন্তের কারণে হাসপাতালে পুলিশ কিছু সময় থাকলেও জনসাধারণ ও হাসপাতালের রোগী বা কর্মীদের জন্য কোনো হুমকি না। তথ্যসূত্র: ইউএসএ টুডে, জাগোনিউজ

Rocket attack on US military base in Iraq

  ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা ইরাকের আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইরাকের পশ্চিমাঞ্চলীয় ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রসহ অন্য দেশের সেনারা থাকেন।  ঘাঁটির ভেতরে ২টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। সূত্র মতে, ইরাকের সামরিক বাহিনি ঘাঁটির চারপাশের এলাকা বন্ধ করে দেয়ার পাশাপাশি তল্লাশি অভিযান শুরু করেছে। তবে ওই হামলায় হতাহতের ব্যাপারে কিছু জানা যায়নি।  বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ইরাকি পুলিশ জানিয়েছে, বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে আরো একটি ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। সেখানেও মার্কিন সেনারা রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ নিয়ে ৪ বার ইরাকের সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। এর সবগুলোতেই মার্কিন সেনা রয়েছে। তথ্যসূত্র: জাগোনিউজ

At least 89 Russian soldiers killed in Ukrainian missile attack

 ইউক্রেনের মিসাইল হানায় মৃত অন্তত ৮৯ রুশ সেনা, বিপর্যয়ের নেপথ্যে মোবাইল ফোন ইউক্রেনের পালটা আক্রমণে মৃত্যু হল ৮৯ জন রুশ সেনার। ডোনেৎস্ক অঞ্চলে রুশ ঘাঁটি লক্ষ্য করে মিসাইল আক্রমণ করে ইউক্রেন। মঙ্গলবার এই ঘটনায় কথা প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করে রুশ প্রসাশন। সেখানেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সামরিক নিয়ম ভেঙে মোবাইল ফোন ব্যবহার করছিলেন রুশ সৈনিকরা। তার জেরেই মিসাইল হামলা চালাতে সফল হয়েছে ইউক্রেন। রুশ সেনার আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।  মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়, পূর্ব ইউক্রেনে রুশ সেনার অস্থায়ী ক্যাম্পে চারটি মিসাইল ছুঁড়েছে ইউক্রেন। মৃত্যু হয়েছে ৬৩ সেনার। এই ঘটনার বিষয়ে জানতে পেরেই রাশিয়ার অন্দরে প্রবল সমালোচনার মুখে পড়েন ভ্লাদিমির পুতিন।  তারপরেই উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক। সমালোচনার মধ্যেই তদন্তের প্রাথমিক রিপোর্ট পেশ করা হয়।  প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, মিসাইল হামলার সাফল্যের অন্যতম প্রধান কারণ ছিল রুশ সেনার মোবাইল ব্যবহার।  নিয়ম ভেঙে সেনার একটা বড় অংশ নিয়মিত মোবাইল ব্যবহার করেছে...

Attack on the police from the protest rally of Krishak Dal in Shibganj, 5 injured including the police

 শিবগঞ্জে কৃষকদলের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলা, পুলিশসহ ৫ জন আহত চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ  কৃষকদলের বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশের ওপর হামলায় এক পুলিশসহ পাঁচজন আহত হয়েছে। এসময় বিক্ষোভকারীরা কয়েকটি মোটরসাইকেল ও ব্যাংকের জানালার কাছ ভাঙচুরসহ আশপাশের দোকানপাটে ইটপাটকেল নিক্ষেপ করে।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার ইসলামি ব্যাংক মোড়ে। জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা কৃষকদলের ব্যানারে দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে শিবগঞ্জ বাজারের ইসলামি ব্যাংক মোড়ের সামনে সমাবেশ করে।  এসময় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে থানা পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা ছেড়ে সমাবেশের পরামর্শ দেয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ৫জন আহত হয়। এসময় পাথচারীসহ আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটোছুটি শুরু করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড রাবা...