Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label killed

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Prime Minister's financial assistance to the families of those killed in the violence of the quota movement

  কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৮ জুলাই) সকালে গণভবনে এ সহায়তা দেন তিনি।  প্রধানমন্ত্রী নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ দেন। প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।  প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে এ মাসের মাঝামাঝি সময় থেকে সারা দেশে বিক্ষোভ, সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে।  বিটিভিসহ রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি নামানো হয়।  এছাড়া গত ১৯ জুলাই ( শুক্রবার) দিবাগত রাত ১২টা থেকে রোববার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত সারা দেশে কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়।  যদিও প্রতিদিন এর মাঝে কয়েক ঘণ্টা করে শিথিল করা হয় কারফিউ। পরিস্থিতি উন্নতির দিকে যাওয়ায় ধীরে ধীরে কারফিউ শিথিলের স...

About 33,000 people were killed in the Israeli attack on Gaza

  গাজায় ইসরায়েলি হামলায় নিহত প্রায় ৩৩ হাজার কয়েক মাস ধরে চলা সংঘাতে গাজায় প্রায় ৩৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ ও বিশ্বব্যাংকের একটি যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলার প্রথম ৪ মাসে গাজা উপত্যকায় অবকাঠামোর ক্ষতি হয়েছে ১৮ দশমিক ৫ বিলিয়ন ডলার। খবর আল জাজিরার।  এদিকে গাজায় ইসরায়েলি বাহিনির বিমান হামলায় ৭ ত্রাণকর্মী নিহত হয়েছেন। এর মধ্যে ৬ জনই বিদেশি নাগরিক এবং একজন ফিলিস্তিনি। এই ঘটনার পর জরুরি তদন্তের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিশ্বজুড়ে ইসরায়েলি বাহিনির বিরুদ্ধে সমা-লোচনা এবং নিন্দার ঝড় বয়ে গেছে।  জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, ইসরায়েলি হামলায় নতুন করে ৭ ত্রাণকর্মীর মৃত্যুতে এখন পর্যন্ত সেখানে মোট ত্রাণকর্মীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৬ জনে। এর মধ্যে ১৭৫ জনের বেশি জাতিসংঘের কর্মী। এই হামলাকে তিনি বিবেকবর্জিত ঘটনা বলে উল্লেখ করেছেন।  গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সেখানে ইসরায়েলি তাণ্ডবে এখন পর্যন্ত ৩২ হাজার ৯১৬ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছে আরো ৭৫ হাজার ৪৯৪ জন।  তথ্যসূত্র: জাগোনিউজ

Israeli attack on Palestinians waiting for relief, 10 killed

ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর হামলা ইসরায়েলের, নিহত ১০ ত্রাণের অপেক্ষায় ছিলেন তাঁরা, সেখানেও হল না শেষ রক্ষা। ইসরায়েলি বাহিনির হামলায় প্রাণ গেল ১০ ফিলিস্তিনির। অভিযোগ তাঁদের ওপর গুলি ও বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনি।  নিহত হয়েছেন ১০ জন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। তাদের নিকটবর্তী আল-শিফা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় রেববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজা নগরীর উত্তরাঞ্চলে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।  জানা গেছে, গাজাতে ত্রাণবাহী ট্রাক ঢোকার অপেক্ষায় ভিড় করেছিলেন ফিলিস্তিনিরা। সে সময় হামলাটি চালানো হয়। সেদিনই গাজা শহরের জেইতুন এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনি।  তাতে তিনতলা বাড়ি ধসে পড়ে। হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে এখনো পর্যন্ত কোনো অ্যাম্বুলেন্স পৌঁছতে পারেনি। আহতদের উদ্ধার করে হাসপাতালেও নিয়ে যাওয়াও সম্ভব হয়নি। এদিকে, রোববার ইসরায়েলি সামরিক বাহিনি দক্ষিণ গাজার রাফাহ শহরেও হামলা চালিয়েছে। একটি বাড়িতে বোমা হামলায় এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন।  তথ্যসূত্র: আজকাল অনলাইন

Four killed in US university shooting

  যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় চারজন নিহত যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। একজন আহত হয়েছেন; তার অবস্থাও গুরুতর। ইউনিভার্সিটি অব নেভাদার মূল ক্যাম্পাসে হামলার এই ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন হামলাকারীও আছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।  লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের শেরিফ কেভিন ম্যাকমাহিল জানিয়েছেন, ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় এখন আর কোনো হুমকি নেই। তবে ‘সতর্কতার কারণে’ স্থানগুলো আপাতত বন্ধ করে রাখা হয়েছে। তথ্যসূত্র: বাংলানিউজূ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেভাদা লাস ভেগাসের মূল ক্যাম্পাসে হামলার ঘটনা ঘটে বুধবার (৬ ডিসেম্বর)। এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৩ জন নিহত হন।  পরে হামলাকারী নিজেও নিহত হয়েছে। লাস ভেগাস পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।  তবে, বিবৃতিতে তারা নিহতদের পরিচয় সম্পর্কে কিছু জানায়নি। হামলাকারী পুলিশের গুলিতে নিহত না কী আত্মহত্যা করেছে সে সম্পর্কেও কোনো তথ্য দেয়া ...

2 people, including the attacker, were killed in a gunman's attack on a hospital in the United States

  যুক্তরাষ্ট্রে হাসপাতালে বন্দুকধারীর হামলায় হামলাকারীসহ ২ জন নিহত যুক্তরাষ্ট্রের একটি মানসিক হাসপাতালে বন্দুক হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারীরও মৃত্যু হয়।  মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে। তবে হামলায় নিহত ব্যক্তি এবং হামলকারীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ। ঠিক কী কারণে ওই ব্যক্তি হাসপাতালে হামলা চালিয়েছিল সে বিষয়টি সম্পর্কে স্পষ্ট হওয়া যায়নি।  নিউ হ্যাম্পশায়ার হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট হামলাকারীর নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।  নিউ হ্যাম্পশায়ার পুলিশের কর্নেল মার্ক হল জানান, তদন্তের কারণে হাসপাতালে পুলিশ কিছু সময় থাকলেও জনসাধারণ ও হাসপাতালের রোগী বা কর্মীদের জন্য কোনো হুমকি না। তথ্যসূত্র: ইউএসএ টুডে, জাগোনিউজ

Bangladeshi killed in US shooting, another missing

যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত বাংলাদেশি, নিখোঁজ আরেকজন যুক্তরাষ্ট্রে ভিন্ন দুটি ঘটনায় এক বাংলাদেশি গুলিতে নিহত এবং আরেক বাংলাদেশি নদীতে লাফ দিয়ে নিখোঁজ রয়েছেন।  নিহতের নাম ইয়াজউদ্দিন আহম্মদ (২৩), বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়।  অপর ঘটনায় নিখোঁজ বাংলাদেশির নাম অনিক পাল।  মঙ্গলবার সকালে দেশটির মিজৌরি অঙ্গরাজ্যের সেন্টলুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউয়ে একটি গ্যাস স্টেশনে গুলির ঘটনা ঘটে।  স্থানীয় পুলিশ জানায়, গ্যাস স্টেশনের বাইরে ইয়াজউদ্দিনের গাড়ি দাঁড় করানো ছিল।  ডাকাতির উদ্দেশে এসময় তার গাড়ির কাচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে একদল বন্দুকধারী। ইয়াজউদ্দিন বাধা দিলে এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়।  পরে পুলিশ এসে ইয়াজউদ্দিনকে হাসপাতলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  এ ঘটনায় জড়িত সন্দেহে জ্যাটাভিয়ন স্কট নামের ১৯ বছরের এক তরুণকে খুঁজছে পুলিশ।  খালা রেহানা বেগমের হাত ধরে যুক্তরাষ্ট্রে এসেছিলেন ইয়াজউদ্দিন।  তিনি পার্কওয়ে সেন্ট্রাল হাইস্কুল থেকে স্নাতক শেষ করেন।  অপর ঘটনায় গত ৩ জুলাই ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে নিজ বাসার কাছে জন টি মিয়ার্স ব্রি...

29 killed in bus ditch in Mexico

  মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ২৯ মেক্সিকোর ওহাকায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ২৯ জন নিহত ও ১৯ জন আহত হয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির কর্মকর্তারা।  বুধবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে।  মেক্সিকো সিটি থেকে দক্ষিণাঞ্চলের ওহাকা রাজ্যের মধ্য দিয়ে যাওয়ার পথে মাগদালেনা পেনাসকো শহরে আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে বাসটি দুর্ঘটনায় পড়ে বলে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হেসুস রোমেরোর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  খাদে পড়ে যাওয়ার আগে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বলে ধারণা করা হচ্ছে।  আহতদের মধ্যে ১৪ জনকে কাছাকাছি একটি শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে, ৫ জনকে আকাশপথে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে রাজধানী ওহাকা সিটিতে, বলেছেন কর্মকর্তারা।  চলতি বছরের ১৮ এপ্রিল মেক্সিকোর পশ্চিমাঞ্চলে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে নিচে পড়ে গেলে ১৮ জনের মৃত্যু হয়।  তথ্যসূত্র: বিডিনিউজ

Five people, including an eight-year-old child, were killed in a shooting at a home in Cleveland

  ক্লিভল্যান্ডে একটি বাড়িতে গোলাগুলিতে আট বছরের একটি শিশুসহ পাঁচজন নিহত যুক্তরাষ্ট্রের টেক্সাসের ক্লিভল্যান্ডে একটি বাড়িতে গোলাগুলিতে আট বছরের একটি শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এবিসি নিউজ শনিবার এ খবর প্রচার করেছে।  খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতের দিতে গোলাগুলির এ ঘটনা ঘটে।  হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।  ‘‘স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ক্লিভল্যান্ড থেকে সান হাকিন্ত কাউন্টি শেরিফের কার্যালয়ে ফোন করে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করা হয়।  কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ কয়েকটি লাশ দেখতে পান।”  কাউন্টি শেরিফের কার্যালয় থেকে আরো বলা হয়, সন্দেহভাজন হামলাকারী মেক্সিকোর নাগরিক একজন পুরুষ।  যিনি নেশাগ্রস্ত, অস্ত্রধারী এবং পালিয়ে বেড়াচ্ছেন।  এ বিষয়ে জানতে বার্তা সংস্থা রয়টার্স থেকে ক্লিভল্যান্ড পুলিশ ডিপার্টমেন্টে ফোন করা হলেও কোনো সাড়া মেলেনি। এবিসি-র খবরে আরো বলা হয়, পুলিশ নিহতদের নামপরিচয় বা হামলাকারীর সঙ্গে তাদের কী সম্পর্ক ছিল সে বিষয়ে কিছু জানায়নি। তবে বলেছে, নিহত সবাই হ...

3 policemen killed in India by traffickers

  ভারতে পাচারকারীদের হাতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন ভারতের মধ্যপ্রদেশে কৃষ্ণহরিণ পাচারকারীদের গুলিতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ভোরে রাজ্যের গুনা জেলার একটি জঙ্গলে এই ঘটনা ঘটে।  পুলিশ সুপারিন্ডেন্ট রাজিব মিশ্র জানান, মোটরসাইকেলে থাকা বন্দুকধারী পাচারকারীরা টহল পুলিশের মুখোমুখি হলে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। তবে ঘন জঙ্গলের সুবিধা নিয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।  রাজিব মিশ্র বলেন, ‘হামলায় সাব-ইন্সপেক্টর রাজকুমার জাটাও, হেড কনস্টেবল শান্ত কুমার মিনা এবং কনস্টেবল নিরাজ ভারগভ নিহত হয়েছেন।’ তিনি জানান, পুলিশের গাড়ি চালকও এই ঘটনায় আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পাচারকারী সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর কর্মকর্তাদের দলটিকে গুনা জেলার আরোন থানার অন্তর্ভুক্ত ওই অঞ্চলে পাঠানো হয়। তাদের দাবি, কৃষ্ণহরিণ পাচারকারীদের একটি দল ওই এলাকায় অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। ওই এলাকা থেকে কৃষ্ণহরিণের বেশ কিছু দেহাবশেষ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  রাজ্য সরকারের স্বরাষ্ট্রমন্ত...