প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
বিক্ষোভ-সহিংসতা থামছেই না, পেনশন বিল নিয়ে অনড় ফ্রান্সের সরকার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তার অজনপ্রিয় পেনশন সংস্কার বিলের বিরুদ্ধে প্যারিসে বিক্ষোভকারীদের ময়লার বাক্সে আগুন ও প্রজেক্টাইল ছোড়ার পাল্টায় পুলিশও লাঠিচার্জ করেছে, ছুড়েছে কাঁদুনে গ্যাস। মঙ্গলবার রেন, বোহদ্যু, টুলুসের মতো একাধিক শহরের সমাবেশ থেকেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে, নঁতে শহরে একটি ব্যাংকের শাখায় এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, পেনশন বিল নিয়ে জনঅসন্তোষ ম্যাঁক্রোবিরোধী বিস্তৃত মনোভাব বিকশিত করলেও গত সপ্তাহের তুলনায় মঙ্গলবার ফ্রান্সজুড়ে তুলনামূলক কম সংঘর্ষ হয়েছে, বেশিরভাগ সমাবেশই মোটাদাগে শান্তিপূর্ণ ছিল। তবে বিএফএম টিভির লাইভ ফুটেজে প্যারিসে সংঘর্ষে পুলিশের লাঠিচার্জের পর এক ব্যক্তিকে মাটিতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের ফুটেজ ভাইরাল হয়ে গেছে। ওই ব্যক্তির স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে পরে মন্তব্য চাইলেও পুলিশ তাতে সাড়া দেয়নি। এর আগে মঙ্গলবার ফ্রান্সের সরকার ফের পেনশন বিল স্থগিত ও পুনর্বিবেচনায় শ্রমিক-কর্মচারী ইউনিয়নগুলোর দাবি প্রত্যাখ্যান ...