রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
ইংরেজি ভাষা নিষিদ্ধের উদ্যোগ নিল ইতালি বিদেশী ভাষা, বিশেষ করে ইংরেজির দৌরাত্ব কমাতে এবার কঠোর হতে যাচ্ছে ইউরোপের দেশ ইতালি। আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি শব্দের ব্যবহার নিষিদ্ধের জন্য দেশটির সংসদে তোলা হয়েছে একটি কঠোর বিল। রোববার (২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন। মার্কিন সংবাদমাধ্যমটির দেওয়া তথ্য অনুযায়ী, ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রাজনৈতিক দল ব্রাদার্স অব ইতালি সংসদে এ সংক্রান্ত একটি বিল উত্থাপন করেছে। বিলটিতে বলা হয়েছে, কোনো ইতালিয়ান নাগরিক আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে যদি ইংরেজি বা বিদেশী কোনো ভাষা ব্যবহার করেন তাহলে তাকে ১ লাখ ইউরোরও বেশি জরিমানা করা হবে। ইতালির সংসদের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিসে সরকারের পক্ষ হয়ে বিলটি উত্থাপন করেন ফাাবিও রাম্পেলি। এতে সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এই বিলটিতে সব বিদেশী ভাষার কথা বলা হয়েছে, তবে বিশেষভাবে টার্গেট করা হয়েছে ‘ইংরেজিপ্রীতি’-কে। বিলটির খসড়ায় বলা হয়েছে ইংরেজিপ্রীতি ইতালিয়ান ভাষাকে ‘খাটো করছে এবং দমিয়ে দিচ্ছে।’ এছাড়া বিলটিতে ...