রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
সাধ্যের মধ্যে সেরা পাঁচ ফোন প্রায় প্রতিদিনই বিশ্বের বাজারে নতুন স্মার্টফোন আসছে। এসব ফোনের মধ্যে যেমন আছে এন্ট্রি লেভেলের ফোন, তেমনি আছে মিডরেঞ্জ ও প্রিমিয়াম সেগমেন্টের ফোন। নানান ফিচারে ভরপুর এসব ফোনের মধ্য থেকে পছন্দসই ফোনটি খুঁজে নিতে পারেন। এজন্য জুলাই মাসে বাজারে আসা পাঁচটি ফোনের খবর জেনে নিন। আসুস জেনফোন ফাইভ জেড আসুস জেনফোন ফাইভ জেড ফোনে রয়েছে ৬.২ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের উপরে একটি কালো নচ রয়েছে। ডিসপ্লের উপরে রয়েছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন। ফোনটির ভেতরে আছে লেটেস্ট লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। সঙ্গে আছে অ্যাড্রিনো ৬৩০ জিপিইউ। ফোনটি ৬ ও ৮ জিবি র্যাম ভার্সনে পাওয়া যাচ্ছে। ভিভো নেক্স এই ফোনের প্রধান আকর্ষণ ফোনের ফুল স্ক্রিন ডিসপ্লে। এতে রয়েছে ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামেলিড ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯.৩:৯। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯১.২৪%। এই প্রথম কোন ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯০% এর বেশি হল। ফোনটি পরিচালনার জন্য আছে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। ফোনটি ৮ জিবি র্যামের। এই ফোনে রয়েছে ডুয়াল ...