Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label Saudi Arabia

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

Idul Adha in Saudi Arabia is June 28

 সৌদি আরবে ইদুল আজহা ২৮ জুন পবিত্র ইদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। রোববার (১৮ জুন) দেশটিতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২৮ জুন, বুধবার দেশটিতে ইদুল আজহা পালন করা হবে।  গালফ নিউজ এ খবর জানিয়েছে। হিজরি মাসের শুরু চাঁদ দেখার ওপর নির্ভরশীল। রোববার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে জিলহজ মাসের প্রথম দিন হবে ১৯ জুন।  ইসলামি ক্যালেন্ডার অনুসারে, জিলহজ্ব মাসের ১০ তারিখ ইদুল আজহা পালিত হয়। আরাফাহ দিবস পালিত হবে ২৭ জুন। এদিন মক্কায় আরাফাত ময়দানে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সমবেত হবেন হাজিরা।  এর পরদিনই দেশটিতে ইদুল আজহা উদযাপিত হবে। এর আগে মালয়েশিয়া, ব্রুনেই ও ইন্দোনেশিয়া পবিত্র ইদুল আজহার তারিখ ঘোষণা করেছে। দেশগুলোতেও জিলহজের চাঁদ দেখা যায়নি। এই তিনটি দেশে ২৯ জুন ইদ পালন করা হবে। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সময় রাত দশটা পর্যন্ত ইদুল আজহার তারিখ ঘোষণা করেনি।  আরবি চান্দ্র বর্ষপঞ্জির ১২তম ও শেষ মাস জিলহজ। প্রতিবছর এই মাসে সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র হজ পালন করে থাকেন বিশ্বের লাখ লাখ ইসলাম ধর্মাবলম...