রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
চাঁপাইনবাবগঞ্জের দু’টি আসনে আজ ভোট চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় দু’টি আসনে উপনির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের ( ইভিএম ) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বচান কমিশন। জেলার পুরাতন স্টেডিয়ামে মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে প্রিজাইডিং অফিসাররা নির্বাচনী সরঞ্জামাদি গ্রহণ করে ভোট কেন্দ্রে চলে যান। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন চলবে। চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনে ১৮০ টি ভোট কেন্দ্রে ভোটার ৪ লাখ ৫ হাজার ৪৫০ ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১ হাজার ১৭০ ও নারী ভোটার ২ লাখ ৪ হাজার ২৮০। এদিকে চাঁপাইনবাবগঞ্জ- ৩ আসনে ১৭২ টি ভোট কেন্দ্রে ৪ লাখ ১১ হাজার ৪৯৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৮৩ জন ও নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৬১২ জন। উপনির্বাচনে সংসদ সদস্য পদে দু’টি আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। চাঁপাইনব...