প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
বিশ্বকাপের লোগো সবার সামনে আনল আইসিসি আজ থেকে ঠিক এক যুগ আগে (২ এপ্রিল ২০১১) ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। বিশ্বকাপ জয়ের যুগপূর্তির বছরে আরেকটি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশটি। আর সে উপলক্ষ্যে আসন্ন একদিনের বিশ্বকাপের লোগো সবার সামনে আনল আইসিসি। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টটি ঘিরে উত্তাপ বাড়তে থাকার মধ্যেই প্রকাশ্যে এলো অফিসিয়াল লোগো। এবারের লোগোকে ‘নভরাসা’ নাম দেওয়া হয়েছে। সমর্থকদের আবেগকে মাথায় রেখে এই নাম দেওয়া হয়েছে বলে জানা গেছে। যে ৯ টি আবেগের কথা বলা হয়েছে তা হচ্ছে- আনন্দ, শক্তি, যন্ত্রণা, সম্মান, গর্ব, সাহসিকতা, গৌরব, বিস্ময় এবং আবেগ। বিশ্বকাপের দৌরাত্ম শুরু হতে এখনও মোটামুটি ছয় মাসের মতো সময় বাকি। তার আগেই প্রকাশ্যে বিশ্বকাপের লোগো। যদিও এখনও পর্যন্ত বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করা হয়নি। সাধারণত বিশ্বকাপের এক বছর আগে সূচি প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের কিছু সমস্যার কারণে সূচি প্রকাশ করতে দেরি হচ্ছে। আর বিভিন্ন কারণে কেন্দ্রী...