Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label Obama

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

Reasons why Obama-Hillary became active for Professor Yunus

অধ্যাপক ইউনূসের জন্য ওবামা-হিলারি সক্রিয় হলেন যেসব কারণে   শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘হয়রানি বন্ধের’ জন্য শেখ হাসিনার সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। গত এক সপ্তাহে অধ্যাপক ইউনূসের পক্ষে একের পর এক বিবৃতি সেটি ইঙ্গিত করে। হঠাৎ করে অধ্যাপক ইউনূস ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিরা এতটা সোচ্চার হয়ে উঠলেন কেন?  প্রথমে অধ্যাপক ইউনূসের প্রশংসা করে একটি ব্যক্তিগত চিঠি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। একদিন পরে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি খোলা চিঠি দিয়েছেন বিশ্বের ১৬০জন গুরুত্বপূর্ণ ও সুপরিচিত ব্যক্তি। যেখানে বারাক ওবামাসহ একশ’র বেশি নোবেল বিজয়ী রয়েছেন।  শুধু খোলা চিঠি নয়, একদিন পরে যুক্তরাষ্ট্রের হিলারি ক্লিনটন মি. ইউনূসের পাশে দাঁড়াতে তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে আহবান জানিয়েছেন।  শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মি. ইউনূসের বিরুদ্ধে মামলা আগে থেকেই চলমান ছিল। বিশিষ্ট ব্যক্তিদের খোলা চিঠি যেদিন প্রকাশ পায় সেদিনও নতুন ...

A man with a firearm was arrested in front of Obama's house

  ওবামার বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্র-বিস্ফোরকসহ টেলর ট্যারান্টো (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।  তিনি ক্যাপিটল ভবনে (ইউএস ক্যাপিটল) হামলার ঘটনায় পরোয়ানাভুক্ত আসামি বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৯ জুন) ওয়াশিংটন ডিসির ক্যালোরামা এলাকায় বারাক ওবামার বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  খবর: দ্য ইন্ডিপেন্ড পুলিশ ও সিক্রেট সার্ভিস জানায়, বারাক ওবামার বাড়ির দিকে যাওয়ার সময় ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়। এ সময় তাকে আটক করতে গেলে তিনি নিজের কাছে আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক রয়েছে বলে হুমকি দেন।  পরে তাকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনা ঘটে। এতে এক নারীসহ চারজন নিহত হন। ওইদিন কংগ্রেস অধিবেশনের বিরোধিতা করে ওয়াশিংটনে জড়ো হন কয়েক হাজার ট্রাম্প সমর্থক। সেই সমাবেশে বক্তব্যে নভেম্বরের নির্বাচনে পরাজয় মেনে না নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প।  এর কিছুক্ষণ পরেই কয়েকশ ট্রাম্প সমর্থক পার্লামেন্ট ভবনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙ...