প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
বিশ্ব এখন নতুন স্নায়ু যুদ্ধের হুমকির সম্মুখীন: জাতিসংঘ মহাসচিব জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্ব ‘পারমাণবিক শক্তির সংঘাত’ এবং চরম জাতীয়তাবাদের উত্থানের সাথে একটি নতুন স্নায়ু যুদ্ধের হুমকির মুখোমুখি। মঙ্গলবার (২৪ মে) নিউ জার্সির সেটন হল ইউনিভার্সিটির স্নাতকদের উদ্দেশ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রচার করা হয়েছে। জাতিসংঘ মহাসচিব বলেন, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে পারমাণবিক শক্তিধর দেশগুলোর গুরুতর পরিস্থিতি একটি নতুন স্নায়ু যুদ্ধের হুমকি তৈরি করেছে, প্রাচীন মতাদর্শের মধ্যে থাকা দেশগুলোর মধ্যে সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িক লড়াই এবং চরম জাতীয়তাবাদের উত্থান যা জাতীয় স্বার্থে আন্তর্জাতিক সমস্যার সমাধানের কেন্দ্রীয় সত্যকে উপেক্ষা করে। এছাড়াও গুতেরেস বিশ্বের অন্যান্য হুমকির মধ্যে জলবায়ু পরিবর্তন, ক্রমবর্ধমান সামাজিক বৈষম্য এবং ক্ষুধা ও রোগের বিস্তারকে এই উত্তেজনার জন্য দায়ী করেন। তিনি স্নাতক শিক্ষার্থীদের সতর্ক করে দিয়ে বলেন, তারা যে বিশ্বে প্রবেশ করছে তা বিপদে পূর্ণ। ‘আমরা যে দ্ব›দ্ব ও বিভক্তির মুখোমুখি হচ্ছি তা কয়েক দশকে দে...