প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় চারজন নিহত যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। একজন আহত হয়েছেন; তার অবস্থাও গুরুতর। ইউনিভার্সিটি অব নেভাদার মূল ক্যাম্পাসে হামলার এই ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন হামলাকারীও আছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের শেরিফ কেভিন ম্যাকমাহিল জানিয়েছেন, ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় এখন আর কোনো হুমকি নেই। তবে ‘সতর্কতার কারণে’ স্থানগুলো আপাতত বন্ধ করে রাখা হয়েছে। তথ্যসূত্র: বাংলানিউজূ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেভাদা লাস ভেগাসের মূল ক্যাম্পাসে হামলার ঘটনা ঘটে বুধবার (৬ ডিসেম্বর)। এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৩ জন নিহত হন। পরে হামলাকারী নিজেও নিহত হয়েছে। লাস ভেগাস পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে, বিবৃতিতে তারা নিহতদের পরিচয় সম্পর্কে কিছু জানায়নি। হামলাকারী পুলিশের গুলিতে নিহত না কী আত্মহত্যা করেছে সে সম্পর্কেও কোনো তথ্য দেয়া ...