প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
কানাডায় দাবানল: ধোঁয়ার চাদরে ঢাকা যুক্তরাষ্ট্রের রাজধানী কানাডার দাবানলে সৃষ্ট দূষিত বাতাস যুক্তরাষ্ট্রের পূবাঞ্চলীয় উপকূলের আরও দক্ষিণে ছড়িয়ে ওয়াশিংটন ডিসিকেও অস্বাস্থ্যকর ধোঁয়াশার চাদরে ঢেকে দিয়েছে; ঘরের ভেতরে থাকতে বাধ্য করেছে দেশটির রাজধানী শহরের অসংখ্য বাসিন্দাকে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে সীমিত গাড়ি চলাচল দেখা গেছে, ট্রেনে ভিড়ও ছিল স্বাভাবিকের তুলনায় কম। শহরটির অনেক কোম্পানিই তাদের কর্মীদেরকে বাসা থেকে কাজ করতে বলেছে। পার্ক ও বিনোদন কেন্দ্র, সড়ক নির্মাণ এবং বর্জ্য সংগ্রহসহ অতীব জরুরি নয় পৌরসভার এমন অনেক সেবা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বেসবল দল ওয়াশিংটন ন্যাশনালস তাদের ঘরের মাঠের খেলা বাতিল করেছে, একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটির জাতীয় চিড়িয়াখানা। সমকামিতার প্রতি সমর্থন জানাতে ‘প্রাইড মান্থ’ এর আয়োজন স্থগিত করেছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। ২০ বছরের বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল আর কখনোই দাবানলের ধোঁয়ায় এভাবে আচ্ছাদিত হয়নি, বলছে বেসরকারি আবহওয়া পূর্বাভাস সংস্থা অ্যাকুওয়েদার। যুক্তরাষ্...