প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
There are numerous idols of Hindu gods and goddesses in the Taj Mahal! BJP leader in court demanding test
তাজমহলে হিন্দু দেব-দেবীর অসংখ্য মূর্তি রয়েছে! পরীক্ষার দাবিতে আদালতে বিজেপি নেতা তাজমহল নাকি হিন্দুদের মন্দির, কী ছিল আগ্রায়? ফের মাথাচারা দিল সেই বিতর্ক। তাজমহলের অন্দরে থাকা ২০টি ঘর খুলে পরীক্ষার দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হলেন বিজেপি নেতা। উত্তরপ্রদেশের ওই নেতার দাবি, তাজমহলের অন্দরে হিন্দু দেবদেবীর বহু মূর্তি এবং সনাতন ধর্মের একাধিক নির্দশন রয়েছে। সেই তথ্য প্রকাশ্যে আনতেই আদালতের দ্বারস্থ হয়েছেন ওই বিজেপি নেতা। এলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চে পিটিশন দায়ের করেছেন বিজেপির অযোধ্যার জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা রজনীশ সিং। তাঁর দাবি, তাজমহলের অন্দরে ২০টি ঘর বন্ধ করা রয়েছে। সেখানে প্রচুর হিন্দু দেবদেবীর মূর্তি এবং সনাতন ধর্মের নির্দশন লুকিয়ে রাখা আছে। তাই তাঁর আরজি ‘আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’কে ওই ঘরগুলি খোলার জন্য নির্দেশ দিক আদালত। তাহলেই সত্যিটা সামনে আসবে বলেও দাবি করেছেন ওই বিজেপি নেতা। পিটিশন দায়েরকারী রজনীশ সিং জানিয়েছেন, তাজমহল নিয়ে বহু পুরনো বিতর্ক রয়েছে। এই ঐতিহাসিক নিদর্শনের ভিতরে ২০টি ঘর তালাবন্ধ। কাউকে সেখানে ঢুকতেও দেওয়া হয় না। ...