Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label ২০ নারী

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ৪-০ গোলে হারিয়েছে তুর্কমেনিস্তানকে।

এএফসি অনূর্ধ-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে হারিয়েছে তুর্কমেনিস্তানকে।  প্রথমার্ধে স্বাগতিকরা ১-০ গোল এগিয়ে ছিল। জোড়া গোল করেছেন আকলিমা খাতুন ও স্বপ্না রানী। বাংলাদেশ একচেটিয়া খেললেও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৪৫ মিনিট পর্যন্ত। পঞ্চম মিনিটে ডান দিক থেকে রিপার ক্রসে বক্স থেকে হেড নিতে পারেননি মাহফুজা।  ২০ মিনিটে সুরমা জান্নাতের পাস থেকে আকলিমার দুর্বল শট সহজেই ধরেন তুর্কমেনিস্তানের গোলরক্ষক। প্রথমার্ধের ইনজুরি সময়ের প্রথম মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আকলিমা। স্বপ্নার কর্নার থেকে আকলিমার শট গোলরক্ষক ফিরিয়ে দিলে জটলা তৈরি হয়। পরে আকলিমার পায়ে বল গেলে কোন ভুল করেননি তিনি।  নিখুঁত ভলিতে বল জালে পাঠিয়ে লিড এনে দেন দলকে। ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আকলিমা খাতুন। ডান দিক থেকে ইতি খাতুনের ক্রসে আকলিমা ডান পায়ের ভলিতে নিজের দ্বিতীয় গোল করেন। ৮১ ও ৮২ মিনিটে দুটি গোল করে ব্যবধান ৪-০ করে বাংলাদেশ। দুটি গোলই করেন স্বপ্না রানী।  প্রথমটি করেন ডান দি...