Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label arrested

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Plan to kill Trump again! Youth arrested with AK-47

 আবারও ট্রাম্পকে হত্যার ছক! একে-৪৭-সহ গ্রেপ্তার যুবক সময়টা সত্যিই খারাপ যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। সম্প্রতি তাঁর কানের পাশ ঘেঁষে চলে গিয়েছে মৃত্যু। তবে বিপদের শঙ্কা যে এখনও কাটেনি তা স্পষ্ট।  এবার ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সমাবেশে ঢোকার আগেই একে-৪৭ রাইফেল-সহ গ্রেপ্তার করা হল এক আততায়ীকে।  কানে ব্যান্ডেজ নিয়ে এই সমাবেশে উপস্থিত ছিলেন খোদ ডোনাল্ড ট্রাম্প।  পাশাপাশি ওই কর্মসূচিতে ছুরি নিয়ে প্রবেশের চেষ্টা করে আরও এক যুবক। তাঁকে গুলি করে হত্যা করেছে পুলিশ। সব মিলিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।  আমেরিকার মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেনশনের আয়োজন করা হয়েছিল।  যেখানে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প-দহ দলের সব শীর্ষ নেতৃত্ব। সদ্য হামলার মুখে পড়া ডোনাল্ড ট্রাম্পের জন্য নিরাপত্তার ব্যাপক কড়াকড়ি ছিল ওই অনুষ্ঠানকে ঘিরে।  সেখানেই মুখে স্কি মাস্ক পরে যোগ দিতে আসে এক যুবক।  তাঁকে দেখেই সন্দেহ হয় পুলিশের। কনভেনশন সেন্টারে তাঁকে প্রবেশ করতে বাধা দেয় পুলিশ। তাঁর সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই মেলে একে৪৭ রাইফেল-সহ অসং...

A man with a firearm was arrested in front of Obama's house

  ওবামার বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্র-বিস্ফোরকসহ টেলর ট্যারান্টো (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।  তিনি ক্যাপিটল ভবনে (ইউএস ক্যাপিটল) হামলার ঘটনায় পরোয়ানাভুক্ত আসামি বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৯ জুন) ওয়াশিংটন ডিসির ক্যালোরামা এলাকায় বারাক ওবামার বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  খবর: দ্য ইন্ডিপেন্ড পুলিশ ও সিক্রেট সার্ভিস জানায়, বারাক ওবামার বাড়ির দিকে যাওয়ার সময় ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়। এ সময় তাকে আটক করতে গেলে তিনি নিজের কাছে আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক রয়েছে বলে হুমকি দেন।  পরে তাকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনা ঘটে। এতে এক নারীসহ চারজন নিহত হন। ওইদিন কংগ্রেস অধিবেশনের বিরোধিতা করে ওয়াশিংটনে জড়ো হন কয়েক হাজার ট্রাম্প সমর্থক। সেই সমাবেশে বক্তব্যে নভেম্বরের নির্বাচনে পরাজয় মেনে না নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প।  এর কিছুক্ষণ পরেই কয়েকশ ট্রাম্প সমর্থক পার্লামেন্ট ভবনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙ...

6 teachers arrested on charges of continuous sex with school students, rape

  স্কুলের ছাত্রদের সঙ্গে লাগাতার যৌনতা, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৬ শিক্ষিকা কিশোর ছাত্রদের সঙ্গে লাগাতার শারীরিক সম্পর্ক। কখনও কোনও অনুষ্ঠানের ছুতোয় বাড়িতে ডেকে শারীরিক মিলন তো কখনও আবার স্কুলের ক্লাসরুমেই মিলিত হয়েছেন ছাত্রদের সঙ্গে।  কখনও নাবালকদের ভুলিয়ে ভালিয়ে সঙ্গম করেছেন তো কখনও রীতিমতো জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন স্কুল শিক্ষিকারা। একের পর এক এধরনের অভিযোগ সামনে আসতেই দু’দিনের মধ্যে ৬ শিক্ষিকাকে গ্রেপ্তার করল মার্কিন পুলিশ।  ৩৮ বছরের স্কুল শিক্ষিকা এলেন শেলের বিরুদ্ধে ১৬ বছরের দুই ছাত্রকে অন্তত তিনবার ধর্ষণের অভিযোগ উঠেছে। তিনি উডলন এলিমেন্টারি স্কুলে শিক্ষিকার সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ধর্ষণের অভিযোগে গত বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়। স্কুলের তরফে অভিযুক্ত শিক্ষিকাকে ছুটিতে পাঠানো হয়েছে।  গত কয়েকদিনে ছাত্রদের ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে ৬ শিক্ষিকা। আর আরকানসাসের ৩২ বছরের শিক্ষিকা হেলদার হেরের বিরুদ্ধে ‘ফার্স্ট ডিগ্রি’ ধর্ষণের অভিযোগ উঠেছে। তাঁর এক কিশোর ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক রাখার অভিযোগ উঠেছে। ওকলাহোমার ২৬ বছরের শি...

Young man arrested for leaking Pentagon documents

  পেন্টাগনের গোপন নথি ফাঁসকারী তরুণ গ্রেপ্তার অনলাইনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের গোপন সামরিক ও গোয়েন্দা নথি ফাঁসের ঘটনায় ২১ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে এফবিআই। বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া এই তরুণের নাম জ্যাক ডগলাস টিশেরা। সে মার্কিন এয়ার ন্যাশনাল গার্ডের একজন সদস্য।  গোপন নথি ফাঁসের এ ঘটনা যুক্তরাষ্ট্রকে বিশ্বব্যাপী তার মিত্রদের সামনে বিব্রতকর অবস্থায় ফেলেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন ফেডারেল এজেন্টরা টিশেরাকে তার ম্যাসাচুসেটসের ডাইটনের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।  গ্রেপ্তারের পরপরই শর্টস, টি-শার্ট ও কেডস পরা টিশারাকে দ্রুততার সঙ্গে একটি সাঁজোয়া যানে করে তুলে নিয়ে যাওয়া হয়। ডাইটন ম্যাসাচুসেটসের বোস্টন শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে একটি গাছপালাময় ছোট শহর।  শহরটিতে মাত্র আট হাজার লোকের বাস। এক সপ্তাহ আগে এই তথ্য ফাঁসের কথা প্রথম বিস্তারিতভাবে জানা যায়। এতে মিত্রদের ওপর গোয়েন্দাগিরির কথা এবং ইউক্রেইনের সামরিক দুর্বলতা ফাঁস হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র বিব্রতকর পরিস্থিতিতে পড়ে।  ফাঁস হওয়া নথিগুলোর বেশিরভাগই সামাজিক যোগাযোগ মা...

Actress Mahi arrested from airport

বিমানবন্দর থেকে চিত্রনায়িকা মাহি গ্রেফতার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।  গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মাহি স্বামীসহ ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন।  এদিকে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) রাতে বাসন থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন।  এছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন মাহি।   সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চিত্র নায়িকা মিথ্যা বলে মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করেছেন। পুলিশের বিরুদ্ধে ঢালাও অভি...