প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
সৌদি যুবরাজ বাইডেনকে ভুল করেছেন সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি আরবের সম্পৃক্ততার কথা স্বীকার করলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চোখে আঙ্গুল দিয়ে ওয়াশিংটনের ভুল পদক্ষেপ ধরিয়ে দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শনিবার সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবেইর এ তথ্য জানিয়েছেন। ২০১৮ সালের অক্টোবরে তুরস্কে সৌদি কনস্যুলেটে খুন হন সৌদি সাংবাদিক জামাল খাশোগি। মার্কিন তদন্তে হত্যাকাণ্ডে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পৃক্ততার তথ্য উঠে আসে। তবে যুবরাজ এই অভিযোগ অস্বীকার করেছেন। ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে বাইডেন ওই ঘটনায় সৌদি আরবকে ‘ফরিয়া’ রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছিলেন। শুক্রবার যুবরাজের সঙ্গে বৈঠকে খাশোগি হত্যাকাণ্ডের বিষয়টি তুলেছিলেন বাইডেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট জো বিডেনকে বলেছেন, সৌদি আরব সাংবাদিক জামাল খাশোগির হত্যার মতো ভুলের পুনরাবৃত্তি রোধ করতে কাজ করেছে। তবে আফগানিস্তান ও ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্র ভুল করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবেইর বলেন, ‘প্রেসিডেন্ট বিষয়টি উত্থাপন কর...