প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
90 million dollars of land, 10 million dollars of gold! America could have been bought with the wealth of Genghis
৯০ লক্ষ কোটি ডলারের জমি, ১০ লক্ষ কোটি ডলারের সোনা! চেঙ্গিসের সম্পত্তিতে কেনা যেত আমেরিকাকেও চেঙ্গিস খান ওরফে তেমুজিন ছিলেন মোঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং এই সাম্রাজ্যের প্রথম ‘গ্রেট খান (সম্রাট)’। তিনি ছিলেন বিপুল সম্পত্তির মালিক। হিসাব বলছে, স্থাবর-অস্থাবর মিলিয়ে চেঙ্গিসের মোট যে সম্পত্তি ছিল, তার বর্তমান মূল্য ১২০ লক্ষ কোটি ডলার। অর্থাৎ বিশ্বের বর্তমান ধনকুবেরদের মোট সম্পত্তি মিলিয়েও এত সম্পত্তি হবে না। চেঙ্গিস বর্তমানে বেঁচে থাকলে তিনিই পেতেন বিশ্বের সেরা ধনী ব্যক্তির তকমা। হিসাব অনুযায়ী, চেঙ্গিসের মোট সম্পত্তির বর্তমান মূল্য বিশ্বের সমস্ত কোম্পানির মোট সম্পদের তিন গুণ। এমনকি, তাঁর মোট সম্পত্তি দিয়ে কিনে নেওয়া যেত আমেরিকাকেও। ইতিহাসে চেঙ্গিসকে সর্বকালের শ্রেষ্ঠ এবং ধনী শাসকদের মধ্যে অন্যতম বলে মনে করা হয়। শাসনকালে এশিয়া ও ইউরোপ জুড়ে প্রায় ১৫০ লক্ষ বর্গমাইলেরও বেশি জায়গা জয় করেন চেঙ্গিস। এর মধ্যে শুধু চিনেই ছিল ৯০ লক্ষ বর্গমাইল জমি। তবে চেঙ্গিসের কাছে কী এমন সম্পত্তি ছিল, যা তাঁকে এত ধনী বানিয়েছিল? চেঙ্গিস যে পরিমাণ জমির মালিক ছিলেন, তার বর্তমান বাজার মূল্য ৯০ লক্ষ কোট...