প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
সাগর তলে টাইটানিক ধ্বংসাবশেষের প্রথম পূর্ণাঙ্গ ছবি শতবর্ষ আগে আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের সম্পূর্ণ ধ্বংসাবশেষের প্রথম ডিজিটাল স্ক্যান ছবি প্রকাশ পেয়েছে; ফলে সাড়ে ১২ হাজার ফুট গভীরে পড়ে থাকা জাহাজটিকে এমন রূপে দেখা যাচ্ছে, যা মানুষ আগে কখনো দেখেনি। গভীর সাগরের ম্যাপিং করে পুরো ধ্বংসাবশেষের এই অনন্য থ্রিডি ভিউ তৈরি করা হয়েছে, যা দেখে মনে হতে পারে টাইটানিকের চারপাশের পানি একেবারে শুকিয়ে ফেলা হয়েছে। দুটি অংশে বিভক্ত ধ্বংসাবশেষে জাহাজের অগ্রভাগের অংশটিও একেবারে স্পষ্ট, যা দেখে মনে পড়বে টাইটানিক সিনেমায় দেখানো নায়িক-নায়িকার প্রেমময় সেই দৃশ্য। ১৯১২ সালে ইংল্যান্ডের নিউ সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে প্রথম যাত্রায় বিশাল আইসবার্গের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গিয়েছিল টাইটানিক, প্রাণ গিয়েছিল দেড় হাজার মানুষের। বিবিসি লিখেছে, ১৯৮৫ সালে জাহাজটির ধ্বংসাবশেষ আবিষ্কার হওয়ার পর থেকে সেটি ঘিরে ব্যাপক অনুসন্ধান হয়েছে। কিন্তু সাগরের তলদেশে গভীর অন্ধকারে ক্ষয়িষ্ণু জাহাজটির কিছু স্ন্যাপশটই কেবল দেখা গেছে ক্যামেরায় তোলা ছবিতে। পুরো জাহাজটি এর আগে কখনোই একবা...