রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
আপিলে প্রার্থীতা ফিরে পেলেন রাজশাহীর দু’জন দ্বাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন রাজশাহীর দুই প্রার্থী। এছাড়া এক প্রার্থীর নামঞ্জুর করেছে আরও একজনের অপেক্ষায় রেখেছেন। সোমবার (১১ ডিসেম্বর) দ্বিতীয় দিনের আপিল শুনানিতে তারা এই প্রার্থীতা ফিরে পান। এদিন সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শুরু হয়। আপিল শুনানিতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ সময় অন্য চার কমিশনারসহ ইসি সচিব উপস্থিত ছিলেন। প্রার্থীতা ফিরে পেয়েছেন রাজশাহী-১ থেকে স্বতন্ত্র প্রার্থী চিত্র নায়িকা শারমিন আক্তার নিপা (মাহিয়া মাহি)। রাজশাহী-৪ থেকে ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী বাবুল হোসেন। রাজশাহী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশার শুনানি না মঞ্জুর করা হয়েছে। এছাড়াও রাজশাহী-৫ আসন থেকে বিএসসি প্রার্থী আলতাফ হোসেন মোল্লার প্রার্থীতা পেন্ডিং রেখেছে। ইসি সূত্র জানায়, আপিল শুনানির প্রথম দিনে ১০০ জন প্রার্থীর শুনানি হওয়ার কথা ছিল। এর মধ্যে ছয় জন অনুপস্থিত ছ...