Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label vote

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Sheikh Hasina went to LK Advani's house

  এল কে আদভানির বাড়িতে গেলেন শেখ হাসিনা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বর্ষীয়ান নেতা লাল কৃষ্ণ আদভানির সঙ্গে তার বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৯ জুন) ভারতের রাজধানী দিল্লিতে এই সাক্ষাৎ হয়।  এসময় তারা সৌহার্দ্য বিনিময় ও স্মৃতি রোমন্থন করেন।  ৯৬ বছর বয়সী এল কে আদভানি ১৯৮০-এর দশকে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠার পর থেকে জেনারেল সেক্রেটারি ও পরে দলটির প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।  ১৯৮৮ সালে তিনি বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হন। ২০০২ সাল থেকে ২০০৪ পর্যন্ত ভারতের উপপ্রধানমন্ত্রীর পদে ছিলেন তিনি।  ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমানের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজকের বৈঠকে উভয় নেতা তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন।  আজ (রোববার) রাতে টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার নয়াদিল্লি পৌঁছান। বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস, নেপাল ও ভুটানের শীর্ষ নেতারা শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। ভুটা...

Voting underway in two parliamentary constituencies of Chapainawabganj

 চাঁপাইনবাবগঞ্জের দু’টি আসনে আজ ভোট চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় দু’টি আসনে উপনির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের ( ইভিএম ) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বচান কমিশন। জেলার পুরাতন স্টেডিয়ামে মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে প্রিজাইডিং অফিসাররা নির্বাচনী সরঞ্জামাদি গ্রহণ করে ভোট কেন্দ্রে চলে যান। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন চলবে। চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনে ১৮০ টি ভোট কেন্দ্রে ভোটার ৪ লাখ ৫ হাজার ৪৫০ ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১ হাজার ১৭০ ও নারী ভোটার ২ লাখ ৪ হাজার ২৮০। এদিকে চাঁপাইনবাবগঞ্জ- ৩ আসনে ১৭২ টি ভোট কেন্দ্রে ৪ লাখ ১১ হাজার ৪৯৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৮৩ জন ও নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৬১২ জন। উপনির্বাচনে সংসদ সদস্য পদে দু’টি আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। চাঁপাইনব...

In the last days, the candidates campaign vigorously

শেষ দিনে জোর প্রচারণা প্রার্থীদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের প্রচার ও সভা-সমাবেশের শেষ সময় আগামীকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত। সেই হিসেবে আজ বৃহস্পতিবার হচ্ছে তাদের প্রচার ও সমাবেশের শেষ দিন।  শেষ সময়ে নিজ নিজ আসনে জোর প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। ভোর থেকে প্রতিটি আসনে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। প্রতিটি পাড়া-মহল্লায় মিছিল, মিটিং, জনসভা করে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগ থেকে সব ধরনের প্রচার বন্ধ থাকার বিধান রয়েছে।  শুক্রবার সকাল ৮টার পর থেকে কোনো প্রার্থী ও রাজনৈতিক দল প্রচার কার্যক্রম চালাতে পারবেন না। আরপিওর ৭৮(১) ধারায় বলা হয়েছে, ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে এবং ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টা পর কোনো ব্যক্তি, প্রার্থী বা নির্বাচন সংশ্লিষ্ট প্রক্রিয়ার সঙ্গে জড়িত কেউ নির্বাচনী এলাকায় কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন বা এতে যোগ দিতে পারবেন না।  সে অনুযায়ী, ২৮ ডিসেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে ১ জানুয়ারি বিকাল ৪টা পর্যন্ত যে কোনো ধরণের সভা-সমাবেশ ও মিছিল এবং শোভাযাত্রা করা যাবে ন...