Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label china

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

Hundreds of people lost their lives in the earthquake in China

  চিনে ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি চিনের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ১১১ জনের প্রাণহানি হয়েছে। ভূমিকম্পে বিভিন্ন ভবন ধসে এসব লোক প্রাণ হারায়। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের নিচ থেকে লোকজনকে উদ্ধারে জোরালো প্রচেষ্টা চালাচ্ছে।  প্রাদেশিক ভূমিকম্প ত্রাণ সদর দফতরের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানায়, ভূ-পৃষ্ঠের স্বল্প গভীরে ভূমিকম্প আঘাত হানায় গানসু প্রদেশে প্রায় ১০০ মানুষ নিহত ও আরো বহু লোক আহত হয়েছে।  সিসিটিভি পরিবেশিত খবরে আরো বলা হয়, ভূমিকম্পের আঘাতে পার্শ্ববর্তী কিংহাই প্রদেশের হাইডং শহরে ১১ জন নিহত ও ১০০ জন আহত হয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে অনেক ভবন ধসে পড়েছে এবং লোকজন নিরাপত্তার কারণে দ্রুত রাস্তায় বেরিয়ে আসে।  এ প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় উদ্ধার কাজ চলছে। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং সর্বাত্মক উদ্ধার এবং ত্রাণ প্রচেষ্টা চালানোর পাশাপাশি প্রাণে বেঁচে যাওয়াদের ও তাদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।  ভূমিকম্পটি কিংহাউ সীমান্তের কাছে গানসুতে আঘাত ...

A new variant of Corona is once again eye-catching in China

  চিনে আবারও চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট চিনে আবারও উদ্বেগ সৃষ্টি করছে করোনা ভাইরাস। নতুন ঢেউ মোকাবিলায় টিকাদান বাড়ানোর কথা ভাবছে চীনা প্রশাসন। আশঙ্কা করা হচ্ছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘এক্সবিবি’ জুন মাসে সংক্রমণের শীর্ষে পৌঁছাতে পারে।  আর এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা সাড়ে ছয় কোটিতে পৌঁছাতে পারে।  দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ‘এক্সবিবি’ ভ্যারিয়েন্টের কারণে এ উদ্বেগ দেখা দিয়েছে।  গত বছর চিন তার ‘জিরো কোভিড’ নীতি থেকে সরে আসার পর নতুন ভ্যারিয়েন্টটির সংক্রমণ শুরু হয়।  গত শীতে চিন করোনাসংক্রান্ত কঠোর নীতি তুলে নেয়।  তারপর থেকেই বলা হচ্ছিল, ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব সংক্রমণের সবচেয়ে বড় তরঙ্গ সৃষ্টি করতে পারে। যদিও চীন সরকার দাবি করছে, সাম্প্রতিক উত্থান আগের মতো ভয়াবহ হবে না।  তবে দেশটির জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, করোনায় বয়স্কদের মৃত্যু ঠেকাতে টিকাদান কর্মসূচির প্রয়োজন রয়েছে। পাশাপাশি হাসপাতালগুলোতেও অ্যান্টিভাইরাস সরবরাহ করা প্রয়োজন।  ২০১৯ সালে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর এর বিরুদ্ধে লড়াই করতে ভ্যাকসিন...

India is now the most populous country in the world

  বিশ্বের জনবহুল দেশ এখন ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চিনকে ছাড়ালো প্রতিবেশী দেশ ভারত। বুধবার (১৯ এপ্রিল) জাতিসংঘের তথ্য অনুযায়ী, চিনের বর্তমান জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লাখ। বিপরীতে ১৪২ কোটি ৮৬ লাখ ভারতের।  ১৯৫০ সালে জনসংখ্যার তথ্য সংগ্রহ শুরুর পর প্রথমবার সবচেয়ে জনবহুল দেশের তালিকার শীর্ষে পৌঁছেছে ভারত। কারণ হিসেবে দেখা হচ্ছে, চিনের জন্মহার হ্রাস পাওয়ায় ধীরে ধীরে দেশটির জনসংখ্যা কমতে শুরু করেছে।  জন্মহার বাড়াতে একাধিক পরিকল্পনা নিয়েছিল শি জিনপিং সরকার। কিন্তু এখনও আগের অবস্থানে ফিরে আসা সম্ভব হয়নি।  ২০২১ সালে আদমশুমারির কথা থাকলেও প্রাণঘাতী করোনা মহামারির কারণে তা আর হয়নি।  এক্ষেত্রে দেশটিতে প্রকৃত অর্থে জনসংখ্যা কত সে সম্পর্কে সরকারি তথ্য নেই।  জাতিসংঘের পরিসংখ্যানে দেখা গেছে, ভারতের জনসংখ্যার এক-চতুর্থাংশের বয়স ১৪ বছরের কম।  দেশটির জনসংখ্যার ৬৮ শতাংশ ১৫ থেকে ৬৪ বছর বয়সী। যেখানে ৭ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি।  বিভিন্ন সংস্থা ধারণা করছে, আগামী তিন দশক ভারতের জনসংখ্যা বাড়তে থাকবে। দেশটির জনসংখ্যা ১৬৫ কোটি পৌঁছাতে পারে।  চলিত বছরের মাঝামাঝিতে বি...