রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
মাদকের বিরুদ্ধে জনপ্রতিনিধিদের বিশেষ নজর দেওয়ার নির্দেশ স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের সন্ত্রাস, দুর্নীতি, মাদক বিরুদ্ধে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকার প্রধান বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, মাদকমুক্ত করে সমাজকে গড়ে তুলতে হবে। সেদিকে আপনাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। রোববার (ফেব্রুয়ারি ২৫) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪’ উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মাদকের প্রভাব , মাদক থেকেই আবার দুর্নীতি, জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি হয়। এগুলো থেকে যেন আমাদের সমাজ রক্ষা পায়। সেদিকে বিশেষ যত্নবান হয়ে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন সেটাই আমরা চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত আমরা সরকারে আছি। আজকে বাংলাদেশ একটা ধাপ উত্তরণ ঘটেছে। বাংলাদেশ এগিয়ে যাবে। দেশ যেন পিছিয়ে না যায় সেদিকে লক্ষ্য রেখে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব জনসেবা করে যাবে ন। আমরা যেন দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। তথ্যসূত্র: বাংলানিউজ