রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
লালপুরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন নাটোরের লালপুরে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা সহ পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন ,উপজেলা আওয়ামীলীগ,বীর মুক্তিযোদ্ধাগণ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন প্রতিষ্ঠান। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে পুরুস্কার বিতরণ সহ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল কালাম আজাদ। এসময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু,উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, গোপালপুর পৌর মেয়র রোখসানা মর্তুজা লিলি, ওসি লালপুর থানা নাসিম আহম্মেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনি সুলতান প্রমুখ।