Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label new/News/Chapai/

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

Discussion meeting on the occasion of the golden jubilee of great independence in Shibganj

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ফেরদৌস মহল বালিকা বিদ্যা নিকেতন মিলনায়তনে ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী, ২৬শে মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে হয়েছে আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শাহাবাজপুর ইউ’পি চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক রানার সভাপতিত্বে, ইব্রাহিম ও মজিবুর রহমানের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) মোহাম্মদ এনামুল হক, সাবেক প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ও সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা । বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা শাখা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নাজমুল হক শফিউর রহমান টানু আরো উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী গণ। উক্ত অনুষ্ঠানে শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউ’পি সদস্যদের হাতে ক্রেষ্ট তুলে দেন বাঙ্গালী জাতির লড়াকু সৈনিক বীর মুক্তিযোদ্ধাগণ।

Conference on the occasion of transition to developing countries in Chapainawabganj

 চাঁপাইনবাবগঞ্জে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে আলোচনাসভা মোঃ হারুন অর রশীদ, শিবগঞ্জ সংবাদদাতাঃ  চাঁপাইনবাবগঞ্জে ‘বঙ্গবন্ধুর চেতনা, উন্নয়নের প্রেরণা’ এ স্লোগানকে সামনে রেখে স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার (২৪ মার্চ ২০২২) বিকেল চারটার সময় জেলা প্রশাসনের উদ্যোগে এবং উন্নয়নশীল দেশে উত্তরণ সংক্রান্ত জাতীয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়রে বঙ্গবন্ধু মঞ্চে জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. প্রণব কুমার পান্ডে। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ এস এম মাহমুদুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আতোয়ার রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলাম। বক্তারা বলেন, বা...

Genocide Day is celebrated in Chapainawabganj

চাঁপাইনবাবগঞ্জে গণহত্যা দিবস পালিত     মোঃ হারুন অর রশীদt চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ২৫মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনাসভার আয়োজন করা হয়। শুক্রবার (২৫ মার্চ) বিকাল ৫ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহমেদ মাহবুব-উল-ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান। বক্তারা বলেন, ভয়াল ২৫ মার্চ, মানবসভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী কাপুরুষের মতো ‘অপারেশন সার্চলাইট’ নামে ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। মেতে ওঠে ইতিহাসের নৃশংসতম গণহত্য...

Mosquitoes and mosquitoes, small mosquitoes and large mosquitoes, are busy biting people. People in different shops are busy killing mosquitoes and there are loud noises.

মশা আর মশা, ছোট মশা আর বড় মশা, মানুষকে কামাড়াতেই ব্যস্ত। বিভিন্ন দোকানে থাকা জনগণ মশা মারতেই ব্যস্ত এবং ফুটফাট শব্দ লেগেই আছে।   মশা আর মশা, ছোট মশা আর বড় মশা, মানুষকে কামাড়াতেই ব্যস্ত। বিভিন্ন দোকানে থাকা জনগণ মশা মারতেই ব্যস্ত এবং ফুটফাট শব্দ লেগেই আছে। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় মশার আতঙ্কে অতিষ্ঠ এলাকাবাসি। পৌরবাসী বলছেন, মেয়র ও কাউন্সিলারদের কি মশা গুলো কামড় দিচ্ছে না শুধু আদর করছে? জরুরী পদক্ষেপ গ্রহন না করায় পৌরবাসি ভিতরে ভিতরে ক্ষুব্ধ হচ্ছেন। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ১৫টি ওয়ার্ডে ১লাখ ৪৬ হাজার ৪শ ৬০ জন ভোটার ও ৩৫ হাজার পরিবার বসবাস করেন। নির্বাচনী প্রচারণায় নবনির্বাচিত মেয়র মোখলেসুর রহমান পৌরবাসিকে জানান, আধুনিক, অবৈধ যান মুক্ত, পরিছন্ন ও ১টি বসবাস যোগ্য শহর উপহার দিবেন। বিধিবাম তিনি দ্বায়িত্ব গ্রহনের পর যত্রতত্র আর্বজনার স্তুপ অপরিছন্ন নগরী এবং অবৈধ লসিমন, করিমন, ভুটভুটি, সিএনজি, মাহেন্দ্র, অটোরিক্সা ও বালি ভর্তি ও ইট ট্রাক পরিবহনের নগরীতে পরিনত হয়েছে।চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটি সদস্য সচিব মনিরুজ্জামান মনির, চাঁপাইনবাবগঞ্জে সরকারি ও বেসরকারি হাসপাতাল ও পৌর নাগরিকদে...

Alleged destruction of school environment due to contamination of cow dung in Chapainawabganj

 চাঁপাইনবাবগঞ্জে গরুর গোবর দূষণে বিদ্যালয়ের পরিবেশ নষ্টের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে একটি পরিবারের বিরুদ্ধে খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গরুর গোবর রাখার স্থান ও খড়ের পালা রেখে পরিবেশ দূষণ করার অভিযোগ পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোনিমগাছি মহল্লার আব্দুল মান্নানের পরিবারকে এ বিষয়ে অবগত করা হলে তারা অকথ্য ভাষা ব্যবহার করে। এর প্রতিকার চেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ পৌরসভার মেয়র বরাবর আবেদন করেছেন। এমনকি পানি উন্নয়ন বোর্ডের নির্মিত মহানন্দা বাঁধে চৌবাচ্চা তৈরি করে বাঁধটি ঝুঁকির মধ্যে রয়েছে বলে এলাকার অনেকেই অভিযোগ করেছেন।  জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের নামোনিমগাছি মহল্লার আব্দুল মান্নানের বাড়িতে গরুর খামার থাকায় গরুর উচ্ছিস্ট অংশ খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার ওপারে মহানন্দা তীরবর্তী স্থানে ইটের চৌবাচ্চা তৈরি করে সেখানে সংরক্ষণ করেন। দীর্ঘদিন ধরে সংরক্ষণ করায় তা পঁচন ধরায় এলাকার পরিবেশ দূষণ হচ্ছে।  এর ফলে যেমন মানুষ অসুস্থ হয়ে পড়ছে, তেমনি চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। এমনকি উক্ত এলাকায় খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকায় কমলমতি শিশুরা...

The river, which enhances the beauty of the city, is now in the grip of pollution by dumping sewage drains in mahananda river water by dumping waste from various private hospitals, including government hospitals.

  মহানন্দা নদীর পানিতে পয়ঃনিষ্কাশন ড্রেনের পানি সরকারী হাসপাতালসহ বিভিন্ন বেসরকারী হাসপাতালের বর্জ্য ফেলে শহরের সৌন্দর্য বর্ধনকারী এই নদী এখন দূষণের কবলে। চাঁপাইনবাবগঞ্জ শহর মহানন্দা নদীর তীরে অবস্থিত। এ শহরের প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়েছে মহানন্দা নদী। নদীটির দৈর্ঘ্য ৩৬০ কিলোমিটার আর গড় প্রস্থ ৪৬০ মিটার।  শহরের সৌন্দর্য বর্ধনকারী এই মহানন্দা নদীর পানিতে পয়ঃনিষ্কাশন ড্রেনের পানি সরকারী হাসপাতালসহ বিভিন্ন বেসরকারী হাসপাতালের বর্জ্য ফেলে শহরের সৌন্দর্য বর্ধনকারী এই নদী এখন দূষণের কবলে। পরিবেশবাদী সংগঠনসহ স্থানীয়রা বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। এনিয়ে ক্ষোভ জানিয়েছে নদী পাড়ের বাসিন্দাসহ সংশ্লিষ্টরা। সম্প্রতি গিয়ে দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সব পয়ঃনিস্কাশন ড্রেনের মুখ গিয়ে মিলেছে মহানন্দা নদীতে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর পানি।  এছাড়া পৌর এলাকার খালঘাট নামক স্থানটিকে বর্জ্য ডাম্পিং জোন হিসেবে ব্যবহার করত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। তবে কয়েক মাস হলো সেখানে ময়লা আবর্জনা ফেলছে না তারা। ফলে আগের ময়লা আবর্জনার স্তুপ রয়ে গেছে সেখানে।  ময়লা ঢাকতে কয়েক ট্রলি মাটি ফেলা...

The mayor highlighted the development of Shibganj municipality

  মোঃ হারুন অর রশীদt চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার সাফল্যের এক বছরের উন্নয়নের চিত্র তুলে ধরলেন মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। গত মঙ্গলবার রাতে পৌর প্রাঙ্গণে সুধী সমাবেশে এই উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, শিবগঞ্জ পৌরসভার নির্বাচনের এক বছর পূর্তি হয়েছে ১৫ মার্চ। প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি যিনি নৌকা প্রতিকে মনোনয়ন দিয়ে মেয়র পদে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন । সেই সাথে কৃতজ্ঞতা পৌর এলাকার সম্মানিত ভোটারদের প্রতি। নির্বাচনের পর করোনা মহামারির মধ্যে দায়িত্ব গ্রহণ করার পর এক বছর অতিবাহিত এ পৌরসভার উন্নয়ন ও জনমুখী পৌরসভা গঠনে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়। দায়িত্ব গ্রহনের পর প্রথমেই পৌর নাগরিকদের সরাসরি সাক্ষাত উম্মুক্ত করে দেওয়া হয়েছে। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বেতনভাতা নিয়মিত করা হয়েছে। এ পৌরসভাকে নান্দনিক ও সুশোজ্জিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করা হচ্ছে। এক বছর সময়ের মধ্যে শহরের বিভিন্ন ওয়ার্ডের পাড়া মহল্লায় রাস্তা পাকাকরণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, আরসিসি ড্রেন নির্মাণ, উন্নতমানের ডাস্টবিন, মসজিদ নির্মাণ ও ২৫ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যম...