Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label Israeli

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

About 33,000 people were killed in the Israeli attack on Gaza

  গাজায় ইসরায়েলি হামলায় নিহত প্রায় ৩৩ হাজার কয়েক মাস ধরে চলা সংঘাতে গাজায় প্রায় ৩৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ ও বিশ্বব্যাংকের একটি যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলার প্রথম ৪ মাসে গাজা উপত্যকায় অবকাঠামোর ক্ষতি হয়েছে ১৮ দশমিক ৫ বিলিয়ন ডলার। খবর আল জাজিরার।  এদিকে গাজায় ইসরায়েলি বাহিনির বিমান হামলায় ৭ ত্রাণকর্মী নিহত হয়েছেন। এর মধ্যে ৬ জনই বিদেশি নাগরিক এবং একজন ফিলিস্তিনি। এই ঘটনার পর জরুরি তদন্তের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিশ্বজুড়ে ইসরায়েলি বাহিনির বিরুদ্ধে সমা-লোচনা এবং নিন্দার ঝড় বয়ে গেছে।  জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, ইসরায়েলি হামলায় নতুন করে ৭ ত্রাণকর্মীর মৃত্যুতে এখন পর্যন্ত সেখানে মোট ত্রাণকর্মীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৬ জনে। এর মধ্যে ১৭৫ জনের বেশি জাতিসংঘের কর্মী। এই হামলাকে তিনি বিবেকবর্জিত ঘটনা বলে উল্লেখ করেছেন।  গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সেখানে ইসরায়েলি তাণ্ডবে এখন পর্যন্ত ৩২ হাজার ৯১৬ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছে আরো ৭৫ হাজার ৪৯৪ জন।  তথ্যসূত্র: জাগোনিউজ
  যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের সামনে শরীরে আগুন দিলেন মার্কিন বিমান সেনা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন এক মার্কিন বিমান সেনা। স্থানীয় সময় রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।  গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ কান্ড ঘটান ওই সেনা-সদস্য।  সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।  নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়া ব্যক্তি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একজন সক্রিয় সদস্য (ডিউটি এয়ারম্যান)।  অন্যদিকে ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র বলেছেন, ওই ব্যক্তি শরীরে আগুন দেয়ার সময় দূতাবাসের কেউ আহত হননি।  তারা কেউ ওই ব্যক্তিকে চেনেন না।  মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের খবরের উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দূতাবাসের বাইরে শরীরে আগুন দেন ওই ডিউটি এয়ারম্যান।  প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বিকেলে মেট্রোপলিটন পুলিশ বিভাগের এক মুখপাত্র বলেন, নিজের শরীরে আগুন লাগিয়ে দেয়া ওই সেনা সদস্যের অবস্থা আশঙ্কাজনক। আগুন নেভানোর পর লোকটিকে স্থানীয় একটি হা...

Israeli attack on Palestinians waiting for relief, 10 killed

ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর হামলা ইসরায়েলের, নিহত ১০ ত্রাণের অপেক্ষায় ছিলেন তাঁরা, সেখানেও হল না শেষ রক্ষা। ইসরায়েলি বাহিনির হামলায় প্রাণ গেল ১০ ফিলিস্তিনির। অভিযোগ তাঁদের ওপর গুলি ও বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনি।  নিহত হয়েছেন ১০ জন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। তাদের নিকটবর্তী আল-শিফা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় রেববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজা নগরীর উত্তরাঞ্চলে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।  জানা গেছে, গাজাতে ত্রাণবাহী ট্রাক ঢোকার অপেক্ষায় ভিড় করেছিলেন ফিলিস্তিনিরা। সে সময় হামলাটি চালানো হয়। সেদিনই গাজা শহরের জেইতুন এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনি।  তাতে তিনতলা বাড়ি ধসে পড়ে। হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে এখনো পর্যন্ত কোনো অ্যাম্বুলেন্স পৌঁছতে পারেনি। আহতদের উদ্ধার করে হাসপাতালেও নিয়ে যাওয়াও সম্ভব হয়নি। এদিকে, রোববার ইসরায়েলি সামরিক বাহিনি দক্ষিণ গাজার রাফাহ শহরেও হামলা চালিয়েছে। একটি বাড়িতে বোমা হামলায় এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন।  তথ্যসূত্র: আজকাল অনলাইন