Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label #sea

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

Low pressure in the sea, may take the form of a cyclone

 সাগরে লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে   আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হয়ে ক্রমান্বয়ে নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের রূপ পেতে পারে। আবহাওয়াবিদ বজলুর রশিদ বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাগরের ওই এলাকায় আজ সকালে লঘুচাপটি সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সাবধানতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।” পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। বজলুর রশিদ বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপের রূপ নিতে পারে। তারপর এর অবস্থান, গতি উল্লেখ করে সতর্কবার্তা জানানো হবে। ঘূর্ণিঝড়ের রূপ নিলে উপকুলের কাছাকাছি দূরত্ব পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।” এর আগে চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, অক্টোবরে একটি থেকে দুটি লঘুচাপ হতে পারে, যার একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড় তৈরি হলে এবার তার নাম হবে ‘সিত্রাং’। এই নাম থাইল্যান্...