Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label against

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

3 more cases against Sheikh Hasina in the capital

 রাজধানীতে শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৩ মামলা রাজধানীতে শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৩ মামলা সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি হত্যা মামলা হয়েছে।মামলাগুলো হয়েছে মিরপুর, রামপুরা ও সূত্রাপুর থানায়।ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত মামলা  তিনটির অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশ দিয়েছেন।তিনটি মামলায় অভিযোগ করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে কোটাবিরোধী আন্দোলনকারীদের উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি ছোড়েন।এতে মিরপুরে একটি বেসরকারি কোম্পানির অফিস সহায়ক ফিরোজ তালুকদার, রামপুরার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী রাসেল মিয়া ও সূত্রাপুর এলাকার বাসিন্দা জুনিয়র টেকনিশিয়ান এলেম আল ফায়দি নিহত হন। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি হত্যা মামলা হয়েছে।মামলাগুলো হয়েছে মিরপুর, রামপুরা ও সূত্রাপুর থানায়।ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত মামলা তিনটির অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করা...

Ronaldo did not have a place in the Portugal team against Sweden

  সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর বৃহস্পতিবার (২১ মার্চ) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সুইডেনের মুখোমুখি হচ্ছে পর্তুগাল কিন্তু সেই ম্যাচে জায়গা হয়নি রোনালদোর। ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়াই দলটিকে খেলতে হচ্ছে।  শুরুতে গত সপ্তাহে পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেজের ৩২ সদস্যের প্রাথমিক দলে নাম ছিল আল নাসর অধিনায়কের। সেটা ২৪ জনে নামিয়ে আনলে সেখানে রোনালদোকে বাদ দিয়েই দল চূড়ান্ত করা হয়েছে।  বাদ পড়া আটজনের মধ্যে পর্তুগিজ প্রাণভোমরা অন্যতম।  আরও যারা বাদ পড়েছেন তারা হলেন- ডিয়েগো দালত, জোয়াও কানসেলো, দানিলো পেরেইরা, ওতাভিও, রুবেন নেভেস, ভিতিনহা ও জোয়াও ফেলিক্স। একটি ম্যাচের জন্য তারা বাদ পড়লেও পর্তুগালের ফুটবল ফেডারেশন জানিয়েছে, স্লোভেনিয়ার বিপক্ষে পরবর্তী প্রীতি ম্যাচের জন্য তারা দলে যোগ দেবেন।  ম্যাচটা অনুষ্ঠিত হবে ২৬ মার্চ।  সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো সৌদি প্রো লিগে এই মৌসুমের সর্বোচ্চ গোলদাতা। এখন পর্যন্ত ২৩টি গোল করেছেন। শুক্রবার লিগে আল আহলির বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচেও স্কোর করেছেন তিনি। যতটুকু জানা গেছে, বর্তমানে সৌদি আরবেই পরিবারের সঙ্...

Lawsuit demanding $2.3 billion in damages against Google

  গুগলের বিরুদ্ধে ২৩০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা তথ্যপ্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে ইউরোপের ১৩টি দেশের ৩২টি মিডিয়া গোষ্ঠী মামলা করেছে। গুগলের বিজ্ঞাপনপ্রযুক্তির কারণে তাদের ক্ষতি হচ্ছে অভিযোগ করে ২৩০ কোটি ডলারের ক্ষতিপূরণ চেয়েছে মিডিয়া গোষ্ঠীগুলি। তার মধ্যে রয়েছে বুলগেরিয়া,অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক রিপাবলিক, ফিনল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ডস, হাঙ্গেরি, নরওয়ে, পোল্যান্ড, স্পেন ও সুইডেনের মিডিয়া সংস্থা। গুগলের পক্ষে বলা হয়েছে, মামলাটি অনুমানভিত্তিক।  গুগল ইউরোপের প্রকাশকদের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত হয় এবং তাদের সঙ্গে কাজের মধ্য দিয়ে সম্পর্ক গড়ে ওঠে। তথ্যসূত্র: আজকাল অনলাইন মিডিয়া গোষ্ঠীর তরফে আইনজীবীদের সংস্থা জেরাডিন পার্টনার্স অ্যান্ড স্টেক বলেছে,  যেসব কোম্পানি গুগলের বিরুদ্ধে মামলা করেছে, তারা বিজ্ঞাপনের জগতে প্রতিযোগিতা কমে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গুগলের ব্যবসায়িক নীতির জেরেই এটা হয়েছে।

Public representatives are instructed to pay special attention against drugs

  মাদকের বিরুদ্ধে জনপ্রতিনিধিদের বিশেষ নজর দেওয়ার নির্দেশ স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের সন্ত্রাস, দুর্নীতি, মাদক বিরুদ্ধে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এ সময় সরকার প্রধান বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, মাদকমুক্ত করে সমাজকে গড়ে তুলতে হবে। সেদিকে আপনাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।  রোববার (ফেব্রুয়ারি ২৫) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪’ উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন,  মাদকের প্রভাব , মাদক থেকেই আবার দুর্নীতি, জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি হয়। এগুলো থেকে যেন আমাদের সমাজ রক্ষা পায়।  সেদিকে বিশেষ যত্নবান হয়ে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন সেটাই আমরা চাই।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত আমরা সরকারে আছি। আজকে বাংলাদেশ একটা ধাপ উত্তরণ ঘটেছে। বাংলাদেশ এগিয়ে যাবে।  দেশ যেন পিছিয়ে না যায় সেদিকে লক্ষ্য রেখে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব জনসেবা করে যাবে ন। আমরা যেন দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি।  তথ্যসূত্র: বাংলানিউজ

Complaint against the head teacher in Shibganj shop vandalism

  শিবগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দোকানপাট ভাঙচুরের অভিযোগ   চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দোকানঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে রাণীহাটি বাজারের সনি এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে।  দোকানের ভাড়া বৃদ্ধি নিয়ে এ ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে দাবি দোকান মালিকের। তবে এ ঘটনায় রাণীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিনকে দায়ী করছেন দোকান মালিকরা।  পুলিশ বলছে- লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। দোকান মালিকদের দাবি- অযাচিত ভাড়া বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদ করলে ক্লাশ বন্ধ রেখের স্কুলের শিক্ষার্থী ও বহিরাগতদের দিয়ে দোকান ভাঙচুর করেছে প্রধান শিক্ষক কামাল উদ্দিন।  ক্ষতিগ্রস্থ সনি এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আলমাস উদ্দিন বলেন, আমাদের দীর্ঘদিন ধরে ভাড়া বৃদ্ধির জন্য নানা রকম চাপ দিয়ে আসছে প্রধান শিক্ষক কামাল উদ্দিন।  অযাচিত ভাড়া বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদ জানালে দোকানে পোশাক পরিহিত স্কুলের শিক্ষার্থী ও বহিরাগত লোকজন এসে হামলা ও ভাঙচুর চালায়। এমনকি দোকানের বিভিন্ন পণ্য লুট করে নিয়ে গেছে তারা। ক্ষতিসাধন হয়েছ...

Case against New York Times dismissed, Trump more uncomfortable

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা খারিজ, আরও অস্বস্তিতে ট্রাম্প   খারিজ হয়ে গেল ‘নিউইয়র্ক টাইমসে’র বিরুদ্ধে করা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মামলা। ২০২১ সালে এই মামলা দায়ের হয়েছিল।  ট্রাম্পের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনেছিল ওই মার্কিন (টঝ) সংবাদমাধ্যম। এই নিয়ে পুলিৎজারজয়ী সিরিজ রয়েছে তাদের। এই অবস্থায় বছর দুয়েক আগে ট্রাম্প ১০০ মিলিয়ন মার্কিন ডলারের মামলা করেন। সেই মামলাই খারিজ হয়ে গেল নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টে।  পাশাপাশি বিচারপতির নির্দেশ এই মামলার সমস্ত খরচ ও আইনি ফি দিতে হবে ট্রাম্পকেই।  ঠিক কী অভিযোগ ছিল ট্রাম্পের? তাঁর মামলায় সংবাদপত্রটি ছাড়াও অভিযুক্ত করা হয় তাঁর ভাগ্নি মেরি ট্রাম্পকেও। মেরি ও তিনজন সাংবাদিক মিলে ট্রাম্পের করের রেকর্ড হাতিয়ে নেওয়ার চক্রান্ত করেছিলেন, এটাই ছিল দাবি।  আদালত সংবাদপত্র ও সেখানে কর্মরত সাংবাদিকদের ছাড় দিলেও এখনও ছাড় দেয়নি মেরি ট্রাম্পকে।  স্বাভাবিক ভাবেই আদালতের রায়কে স্বাগত জানিয়েছে নিউইয়র্ক টাইমস।  উল্লেখ্য, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি সন্দেহজনক কর স্কিমের মাধ্যমে লাখ লাখ ডলারের মালিক হয়...