প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
‘ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করলেই গোলাবর্ষণ বন্ধ হবে’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করলেই মারিউপোলে গোলাবর্ষণ বন্ধ হবে। বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে টেলিফোনে তিনি এ কথা বলেছেন। গত কয়েক সপ্তাহ ধরে মারিউপোলে তীব্র গোলাবর্ষণ করছে রাশিয়া। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে নগরীর দক্ষিণে অবস্থিত প্রধান সমুদ্র বন্দরটি বিধ্বস্ত হয়ে গেছে। ফরাসি কর্মকর্তারা মারিউপোল শহরের পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ বলে অভিহিত করেছেন। তারা জানিয়েছেন, ‘বেসামরিক নাগরিকদের অবশ্যই সুরক্ষা দিতে হবে এবং তারা চাইলে শহর ছেড়ে চলে যাওয়ার সুযোগ দিতে হবে। তাদের অবশ্যই খাদ্য সহায়তা, পানি ও প্রয়োজনীয় ওষুধ প্রাপ্তির সুযোগ নিশ্চিত করতে হবে।’ ফরাসি প্রেসিডেন্টের দপ্তর এলিসি প্রাসাদের কর্মকর্তারা জানিয়েছেন, ম্যাক্রনের সঙ্গে আলাপকালে পুতিন মারিউপোলের বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দিতে সম্মত হয়েছেন। তবে ক্রেমলিন জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে আলাপকালে পুতিন সাফ জানিয়েছেন, ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করলেই মারিউপোলে গোলাবর্ষণ...