রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
বরেন্দ্র অঞ্চলের আম গাছে মুকুল আসতে শুরু করেছে, বাগান পরিচর্যায় ব্যস্ত চাষিরা- মোঃ হারুন অর রশীদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ এখন চলছে মাঘ মাস। বরেন্দ্র অঞ্চলের আম গাছে গাছে মুকুল আসতে শুরু করেছে। এখন দিনের আবহাওয়া যত গরম হবে আম গাছের মুকুল তত বের হবে। এরই মধ্যে বরেন্দ্র অঞ্চলের আম চাষিরা শুরু করেছেন আম বাগান পরিচর্যার কাজ। মুকুল আসার আগ মুহূর্তে গাছের বাড়তি যত্নের প্রয়োজন হয়। তাই আম বাগান পরিচর্যায় চাষিরা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। চাষিরা বাগানের আগাছা পরিষ্কার করে সেচ ও সার দিচ্ছেন। পোকা দমনে স্প্রে করছেন কীটনাশক । এতে পোকা যেমন দূর হবে, তেমনি গাছে দেখা দেবে স্বাস্থ্যকর মুকুল। ফলনও হবে ভাল। বরেন্দ্র অঞ্চল নাচোল উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত দেড় যুগ ধরে নাচোল বরেন্দ্র অঞ্চলে গোপালভোগ, হিমসাগর, লেংড়া, ফজলি, আশ্বিনা, আমরূপালী, বারী-৩, বারী-৪ ও লখনাসহ নানান জাতের আম চাষ হয়ে আসছে। গত দু’বছরে নতুন নতুন বিভিন্ন জাতের আমের জাত যুক্ত হয়েছে বরেন্দ্র অঞ্চলের আমরাজ্যে। এদের মধ্যে কার্টিমন, চোষা, বউ সোহাগী, আলতাপেটি, রানি পছন্দ, দুধ সর...