প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
আফজাল শরীফের চিকিৎসায় ২০ লাখ অনুদান প্রধানমন্ত্রীর অভিনেতা আফজাল শরীফকে চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আফজাল শরীফের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। অনুদান দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী আফজাল শরীফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। দীর্ঘদিন ধরে আফজাল শরীফ মেরুদণ্ড, কোমর ও ডান পায়ের হাড়ের ব্যথায় ভুগছেন। কিছুদিন পর পর থেরাপি নিতে হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতাকে। চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পেরে প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চেয়েছিলেন আফজাল শরীফ। এরপরই প্রধানমন্ত্রী আফজাল শরীফকে চিকিৎসার ব্যয় বাবদ ২০ লাখ টাকা দিলেন।