প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
ভারতে পাচারকারীদের হাতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন ভারতের মধ্যপ্রদেশে কৃষ্ণহরিণ পাচারকারীদের গুলিতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ভোরে রাজ্যের গুনা জেলার একটি জঙ্গলে এই ঘটনা ঘটে। পুলিশ সুপারিন্ডেন্ট রাজিব মিশ্র জানান, মোটরসাইকেলে থাকা বন্দুকধারী পাচারকারীরা টহল পুলিশের মুখোমুখি হলে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। তবে ঘন জঙ্গলের সুবিধা নিয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। রাজিব মিশ্র বলেন, ‘হামলায় সাব-ইন্সপেক্টর রাজকুমার জাটাও, হেড কনস্টেবল শান্ত কুমার মিনা এবং কনস্টেবল নিরাজ ভারগভ নিহত হয়েছেন।’ তিনি জানান, পুলিশের গাড়ি চালকও এই ঘটনায় আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পাচারকারী সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর কর্মকর্তাদের দলটিকে গুনা জেলার আরোন থানার অন্তর্ভুক্ত ওই অঞ্চলে পাঠানো হয়। তাদের দাবি, কৃষ্ণহরিণ পাচারকারীদের একটি দল ওই এলাকায় অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। ওই এলাকা থেকে কৃষ্ণহরিণের বেশ কিছু দেহাবশেষ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজ্য সরকারের স্বরাষ্ট্রমন্ত...