Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label #Four Congress #MP #suspended

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

Four Congress MPs from Lok Sabha suspended

 লোকসভা থেকে বরখাস্ত চার কংগ্রেস সাংসদ দ্রব্যমূল্যের দাম বাড়া নিয়ে আলোচনার দাবিতে প্ল্যাকার্ডসহ লোকসভায় বিক্ষোভ প্রদর্শনের কারণে লোকসভার চার কংগ্রেস সদস্যকে বর্ষাকালীন অধিবেশনের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লা সোমবার (২৫ জুলাই) তাদেরকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। ভারতে লোকসভার বর্ষাকালীন অধিবেশন চলবে ১২ আগস্ট পর্যন্ত।  এ ঘটনার পরে ওই সদস্যরা সংসদ ভবনে গান্ধীজির মূর্তির সামনে অবস্থান নেন। তারা হলেন তামিলনাড়ুর মনিকম টেগোর ও জ্যোতিমনি এবং কেরালার রামাইয়া হরিদাস ও টি এন প্রতাপন।  রান্নার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিরোধী সদস্যরা বিক্ষোভ করেন এবং অবিলম্বে আলোচনার দাবি জানান। তারা সংসদের কক্ষে প্রধানমন্ত্রীর উপস্থিতি ও বিবৃতির দাবিও জানাচ্ছিলেন। অধিবেশনের প্রথম সপ্তাহের প্রতিদিনই  এ কারণে সভা মুলতবি করে দেওয়া হয়।  পরে স্পিকার চার কংগ্রেস সদস্যকে পুরো অধিবেশনের জন্য বরখাস্ত করেন। এদিকে, সোমবার (২৫ জুলাই) ভারতের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী থেকে নির্বাচিত হওয়া প্রথম রাষ্ট্রপতি দ্রৌপদ মুর্মু শপথগ্রহণ করেন। তথ্যসূত্র: ...