প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
শিবগঞ্জে পূজা মন্ডপে আর্থিক অনুদান শিবগঞ্জ উপজেলার সকল পুজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে পুজামন্ডপের নেতৃবৃন্দের হাতে এই আর্থিক অনুদান তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক। এ সময় তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সকল ধর্মীয় সম্প্রীতির দেশ। আওয়ামী লীগ সরকার সকলের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। এই দেশ সবার। ফলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এর আগে তিনি উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করে সনাতন সম্প্রদায়ের নেতবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা, ইউপি সদস্য আবদুর রশিদ, স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ও সাবেক ছাত্রনেতা ইব্রাহিম রানাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।