Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label ACCIDENT

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

14 people died in a road accident in Thailand

  থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত থাইল্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খাওয়ার পর ১৪ যাত্রী নিহত হয়েছে।  মঙ্গলবার (৫ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রায়ত্ত পরিবহন কোম্পানি এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় আরো কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।  রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পশ্চিম অঞ্চলের প্রাচুয়াপ খিরি খান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম থাইপিবিএস জানায়, দুর্ঘটনা কবলিত বাসটির সামনের অংশ দু’ভাগ হয়ে যায়।  উদ্ধারকর্মিরা বাসটির দুমড়ে মুচড়ে যাওয়ার অংশে আটকাপড়া যাত্রীদের উদ্ধার করেছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে বাসটি দুর্ঘটনায় পড়লো তা তদন্ত করে দেখা হচ্ছে। তথ্যসূত্র: বিডিনিউজ

A 2-year-old child will wake up to know that Divya is alive even after going to the stomach of a water elephant.

 ২ বছরের শিশু জলহস্তির পেটে গিয়েও দিব্যি বেঁচে রইল জানলে শিউরে উঠবেন জলে কুমির, ডাঙায় বাঘ – সুন্দরবনের জনজীবনে একথা হামেশাই শোনা যায়। আর ভূগোলটা একটু বদলে যদি তাকানো যায় পৃথিবীর অন্য প্রান্তে, আফ্রিকা মহাদেশের দিকে, তাহলে এই কথাই একটু অন্যরকমভাবে শোনা যাবে।  ওখানকার জীবনে সিংহ, জলহস্তি, বুনো ষাঁড়দের আনাগোনা। একদিকে সিংহের গর্জন তো আরেকদিকে জলহস্তির বিশাল হাঁ-মুখ। পরিসংখ্যান বলছে, আফ্রিকায় প্রতি বছর জলহস্তির হামলায় বেশি মানুষ প্রাণ হারান। অথচ সিংহকে বেশি বিপজ্জনক বলে মনে করা হয়। কিন্তু তা যে কেবলই একটা ধারণামাত্র, উগান্ডার সাম্প্রতিক ঘটনাই তার প্রমাণ। ২ বছরের এক শিশুকে গিলে ফেলার পর জনতার পালটা হামলার মুখে পড়ে জলহস্তি তাকে উগড়ে দিল! বরাতজোরে প্রাণ বাঁচল শিশুর। উগান্ডার লেক এডওয়ার্ডে হাড়হিম করা এই ঘটনা এখন সকলের মুখে মুখে ঘুরছে।  ঘটনা ঠিক কী ঘটেছিল? উগান্ডার লেক এডওয়ার্ড জলহস্তিদের বাস। খেলতে খেলতে তার সামনে চলে এসেছিল ২ বছরের এক শিশু। তার উপর ঝাঁপিয়ে পড়ে এক জলহস্তি। গিলে ফেলে বাচ্চাটিকে। মাথা, ধড় সমেত জলহস্তির পেটে চলে গিয়েছিল প্রায়।  চোখের সামনে এসব দাঁড়িয়ে দেখছিলেন ...