প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
সংসার ভাঙছে ফিনিশ প্রধানমন্ত্রী সানা মারিনের বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ফিনিশ প্রধানমন্ত্রী সানা মারিন ও তার স্বামী মার্কাস রাইকোনেন। ১৯ বছর একসঙ্গে থাকার পর এই ঘোষণা দিলেন তারা। বুধবার (১০ মে) মারিন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানান, আমরা দুইজনেই বিচ্ছেদের আবেদন করেছি। ১৯ বছর একসঙ্গে থাকা ও আমাদের প্রিয় কন্যার জন্য কৃতজ্ঞ। তিনি বলেন, আমরা এখনো ভালো বন্ধু এবং একে অপরের ওপর শ্রদ্ধাশীল। ভবিষতে পরিবার হিসেবে আমরা একসঙ্গে সময় কাটাবো। মারিনের স্বামী মার্কাস রাইকোনেন একজন ব্যবসায়ী ও সাবেক পেশাদার ফুটবলার। দীর্ঘ সম্পর্কের পর ২০২০ সালে তাদের বিয়ে হয়। গত এপ্রিলে ফিনল্যান্ডের সংসদ নির্বাচনে হেরে যান মারিন। এতে জয়লাভ করে দেশটির ডানপস্থি দল ন্যাশনাল কোয়ালিশন পার্টি। তবে নতুন জোট সরকার গঠনের পূর্ব পর্যন্ত তিনি অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। গত বছরের আগস্টে পার্টি করার ভিডিও ফাঁস হওয়ার পর ব্যাপক তোলপাড় শুরু হয় সানা মারিনকে নিয়ে। ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, তিনি দেশটির কয়েকজন সেলিব্রেটি ও তার বন্ধুদের সঙ্গে নাচছেন ও গান গাইছেন। এ ...