রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
মন্ত্রিসভায় ‘ডাক পেলেন’ যারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় অর্জন করেছে আওয়ামী লীগ। বুধবার (১০ জানুয়ারি) দলটির নির্বাচিত ২২২ জন নতুন সংসদ সদস্য এরই মধ্যে শপথও নিয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) গঠন হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। এরই মধ্যে বিদায়ী সরকারের মন্ত্রিসভা থেকে বেশ কয়েকজন মন্ত্রী নতুন মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ থেকে ফোন পেয়েছেন। এছাড়াও নতুন কয়েকজনও ডাক পেয়েছেন বলে জানিয়েছেন। নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন ২৫ জন। বর্তমান মন্ত্রিসভার সদস্যদের মধ্যে যারা ডাক পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন, আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আসাদুজ্জামান খান কামাল, ডা. দীপু মনি, তাজুল ইসলাম, আনিসুল হক, ড. হাছান মাহমুদ, সাধন চন্দ্র মজুমদার, মহিবুল হাসান চৌধুরী, ফরহাদ হোসেন ও ফরিদুল হক খান। এছাড়াও নতুন করে যারা মন্ত্রিসভায় যুক্ত হতে ডাক পেয়েছেন কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, আব্দুস শহীদ, র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, মো. আব্দুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, মেজর জেনারেল (অব.) আবদুস সালাম, মো. জি...