Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label wifi

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

ওয়াইফাই সিগন্যাল শক্তিশালী করবেন যেভাবে

ওয়াইফাই সিগন্যাল শক্তিশালী করবেন যেভাবে বাসা-বাড়ির ওয়াইফাই সিগন্যাল দুর্বল হয়েছে। বাড়িয়ে নিতে চান এর গতি? আপনার জন্য রইলো ছয়টি উপায়।  ১. ওয়াইফাই রাউটারে একাধিক অ্যান্টেনা থাকলে সবকটি উপরের দিকে তুলে রাখার প্রয়োজন নেই। একটি অ্যান্টেনা উপরের দিকে তাক করে রেখে বাকি অ্যান্টেনাগুলি অন্যদিকে ঘুরিয়ে রাখুন। এতে ঘরের সব দিকে সমান সিগনাল পৌঁছাবে। ২. ওয়াইফাই সিগনাল একটি রেডিও ওয়েভ। তাই আপনার স্মার্টফোন বা ল্যাপটপের সঙ্গে ওয়াইফাই রাউটারের দুরত্বের সঙ্গে এর মাঝে কটি দেয়াল রয়েছে তার উপরে সিগনালের শক্তি নির্ভর করে। রাউটার ও আপনার ডিভাইসের মধ্যে একাধিক দেওয়াল বা ধাতব পদার্থ থাকলে ওয়াইফাই সিগনালের শক্তি অনেকটাই কমে যাবে। আর স্লো হয়ে যাবে আপনার ইন্টারনেট।  ৩. বাড়িতে আমরা যে রাউটারগুলি ব্যবহার করি তা সবসময় নিচের দিকে সিগনাল পাঠায়। ফলে রাউটার যত উপরে রাখবেন সারা বাড়িতে তত ভালো সিগনাল পৌঁছে যাবে। দোতলা বা তিনতলা বাড়ি হলে বাড়ির উপরের তলার ওয়াইফাই রাউটার রাখার চেষ্টা করুন।  ৪. ধুলো, বালি থেকে রক্ষা করতে রাউটার আলমারি বা কোন বাক্সের মধ্যে ধুকিয়ে রাখবেন না। এতে ওয়াইফাই এর শক্তি কমে য...