প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
শিবগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দোকানপাট ভাঙচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দোকানঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে রাণীহাটি বাজারের সনি এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে। দোকানের ভাড়া বৃদ্ধি নিয়ে এ ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে দাবি দোকান মালিকের। তবে এ ঘটনায় রাণীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিনকে দায়ী করছেন দোকান মালিকরা। পুলিশ বলছে- লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। দোকান মালিকদের দাবি- অযাচিত ভাড়া বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদ করলে ক্লাশ বন্ধ রেখের স্কুলের শিক্ষার্থী ও বহিরাগতদের দিয়ে দোকান ভাঙচুর করেছে প্রধান শিক্ষক কামাল উদ্দিন। ক্ষতিগ্রস্থ সনি এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আলমাস উদ্দিন বলেন, আমাদের দীর্ঘদিন ধরে ভাড়া বৃদ্ধির জন্য নানা রকম চাপ দিয়ে আসছে প্রধান শিক্ষক কামাল উদ্দিন। অযাচিত ভাড়া বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদ জানালে দোকানে পোশাক পরিহিত স্কুলের শিক্ষার্থী ও বহিরাগত লোকজন এসে হামলা ও ভাঙচুর চালায়। এমনকি দোকানের বিভিন্ন পণ্য লুট করে নিয়ে গেছে তারা। ক্ষতিসাধন হয়েছ...