Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label rain

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

11 people died in record rain in Delhi, heavy rain forecast again

  দিল্লিতে রেকর্ড বৃষ্টিতে ১১ জনের মৃত্যু, ফের ভারি বৃষ্টির পূর্বাভাস বৃষ্টির মৌসুম শুরুর প্রথমেই রেকর্ড বৃষ্টিতে ভারতের রাজধানী অঞ্চল দিল্লির বহু নিচু এলাকা ডুবে গেছে ও অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। নগরীটিতে আবারও ভারি বৃষ্টির পূর্বাভাসে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।  শুক্রবার দিল্লিতে রেকর্ড-ভাঙা বৃষ্টি হয়েছে। এদিন নগরীটিতে ২২৮ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এটি ১৯৩৬ সালের পর থেকে জুন মাসের একদিনে হওয়া সর্বোচ্চ বৃষ্টিপাত।  এই বৃষ্টির ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই দিল্লিবাসীকে আবারও ভারি বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।  আবহাওয়া দপ্তর নগরীটিতে রোববার ও সোমবার ভারি বৃষ্টি হতে পারে পূর্বাভাস দিয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে।  ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) রঙ-ভিত্তিক সতর্কতা পদ্ধতি অনুযায়ী অরেঞ্জ অ্যালার্ট লোকজনকে ভারি বৃষ্টির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানায়।  আইএমডির আবহাওয়া বিজ্ঞানী সোমা সেন দেশটির গণমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, মৌসুমি বায়ু এগিয়ে আসছে, উত্তর ভারতের বেশ কয়েকটি অংশে ভারি বৃষ্টি হতে পারে।  শুক্রবার সকাল থেকেই ভারতের টেল...

Expected rain fell in Rajshahi

  রাজশাহীতে ঝরলো প্রত্যাশিত বৃষ্টি অবশেষে তাপদাহের অবসান হলো। রাজশাহীতে ঝরলো প্রত্যাশিত বৃষ্টি। প্রাণ-প্রকৃতিতে ফিরলো সজীবতা। পবিত্র রমজানে ৪২ ডিগ্রির কাঠফাঁটা রোদ ও আগুন ঝলসানো তাপদাহে ওষ্ঠাগত হওয়া জনজীবনে স্বস্তি ফিরলো।  সোমবার (২৪ এপ্রিল) দুপুরের পর থেকেই আকাশে মেঘের খেলা শুরু হয়। আকাশ ক্রমশই অন্ধকার হতে থাকে। বিকেল পৌনে ৫টার পর বইতে শুরু করে হাল্কা ঝড় বাতাস। প্রায় আধাঘণ্টা ধরে চলে ধুলো ঝড়ের খেলা।  এরপরই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামে। কিছুক্ষণ বিরতি দিয়ে তা রূপ নেয় মুসলধারে। এরপর সাড়ে ৬ টা পর্যন্ত টানা মুসলধারে বৃষ্টি হয়। এরপর আবারও বিরতি দিয়ে দিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি চলে সারারাত।  রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যমতে, রাজশাহীতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আর সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এরআগে সর্বশেষ ৩ এপ্রিল ৩ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছিলো।  আর তার আগে ২ এপ্রিল ৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়। এরপর চৈত্রের কড়া রোদ ও আগুন ঝরা তাপদাহ শুরু হয়। চলে টানা ২০ দিন।  স্বস্তির এই বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপ...