রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
ইলেকট্রন গতিবিদ্যা গবেষণায় পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী পদার্থবিজ্ঞানে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী। তারা হলেন, পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেঙ্ক ক্রাউস, অ্যান ল’হুইলিয়ার। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস পুরস্কারের জন্য তাদের তিনজনের নাম ঘোষণা করে। মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আগের দিন সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেলবিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ বছর চিকিৎসায় দুই বিজ্ঞানী নোবেল পেয়েছেন। তারা হলেন, কাটালিন কারিকো ও ড্রু ওয়েইসম্যান। টিকা তৈরিতে এমআরএনএ প্রযুক্তি নিয়ে গবেষণা করে তারা নোবেল পেলেন। পদার্থের ইলেকট্রন গতিবিদ্যা গবেষণার জন্য আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরি করে, এমন পরীক্ষামূলক পদ্ধতির জন্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাদের নোবেল পুরস্কারের জন্য মনোনীত করে। খবর আল জাজিরা। বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার স্টকহোমে যথাক্রমে রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। আর ৯ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। ১৮৯৫ সালে সুইডিশ উদ্ভাবক এবং সমাজসেবী আলফ্রেড নোব...