প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
ভারত ও বাংলাদেশের সীমান্তে ত্রিপুরার সাব্রুমে চালু হচ্ছে আরেকটি স্থলবন্দর সব ঠিকঠাক থাকলে আগামী ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ভারত ও বাংলাদেশের সীমান্তে ত্রিপুরার সাব্রুমে অত্যাধুনিক একটি আইসিপি বা ইন্টিগ্রেটেড চেকপোস্টের উদ্বোধন হতে চলেছে। দিল্লিতে শীর্ষ সরকারি কর্মকর্তারা বাংলা ট্রিবিউনকে আভাস দিয়েছেন, ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা সে দিন সকালে ভার্চুয়ালি এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। আইসিপি এক ছাদের নিচে সেখানে শুল্ক (কাস্টমস), ইমিগ্রেশন থেকে শুরু করে কন্টেইনার ট্রান্সশিপমেন্ট, ওয়্যারহাউস (গুদাম) ইত্যাদি সব ধরনের ব্যবস্থা রাখা হয়, যাতে দুটো দেশের মধ্যে সেই পথে অবাধে বাণিজ্য ও যাতায়াত সম্ভব হতে পারে। এই ‘আইসিপি’ চালু হওয়ার অর্থ হলো, সীমান্তবর্তী শহর সাব্রুমে ভারত ও বাংলাদেশের মধ্যে আরও একটি আধুনিক স্থলবন্দরের কার্যক্রম শুরু হওয়া। এই মুহূর্তে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় আইসিপি রয়েছে পেট্রাপোল-বেনাপোল সীমান্তে। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন আগামী দিনে সাব্রুম-রামগড়ে বাণিজ্য ও যাত্রী চলাচলের পরিমাণ তাকেও ছাড়িয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে...