প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
সাংবাদিকদের পরিবারকে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে শিবগঞ্জে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে সাজানো ঘটনায় মামলা দিয়ে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক এম. রফিকুল ইসলাম ও তাঁর পরিবারকে চরম হায়রানি করছে বলে অভিযোগ উঠেছে। প্রতিকারের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাংবাদিক পরিবার। রোববার সকালে দাদনচকে তাঁর নিজ বাসায় সংবাদ সম্মেলনে দৈনিক দেশ বাংলা ও বিজয় নিউজ বাংলাদেশ নিউজ পোর্টালের সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক এম রফিকুল ইসলাম জানান, ২০১৯ সালে সাগরিকা ময়নামতি (প্রাঃ) লি: নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছিলাম এবং কয়েকটি শাখাও খুলেছিলাম। প্রথম দিকে প্রতিষ্ঠানের জন্য সময় ব্যয় করতে পারায় সফলও হয়ে ছিলাম। কিন্তু দুঃখের বিষয় ব্যবসা প্রতিষ্ঠান খোলার প্রায় দেড় বছর পর আমি গুরুতর অসুস্থ হয়ে পড়ি। ০৯-০১-২০২১খ্রি. হতে ০১-০৯-২০২১খ্রি. তারিখের মধ্যে কয়েকটি শাখার হস্তান্তর করি এবং টাকা লেনদেনসহ সমস্ত হিসাব নিকাশ লিখিত ভাবে বুঝিয়ে দেয়া হয়েছে। হিসাব নিকাশ বুঝিয়া দেয়ার পর টাক লেনদেন সহ যাবতীয় হিসাব-নিক...