Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label New York

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

The Prime Minister arrived in New York

  যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট (বিএ ১৫৯৩) লন্ডনের হিথ্রো বিমানবন্দরে চার ঘণ্টা বিরতির পর ১৭ সেপ্টেম্বর রাত ১০টা ৪২ মিনিটে (নিউইয়র্ক সময়) নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।  যাত্রা পথে প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ ফ্লাইটের প্রতিটি অংশ ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী ১৭ থেকে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থানকালে ১৯ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদ হলে ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনের প্রথম দিনের উচ্চ-পর্যায়ের সাধারণ আলোচনায় যোগ দিবেন। তিনি ২২ সেপ্টেম্বর (স্থানীয় সময়) দুপুর ১টা থেকে ২টার মধ্যে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত নৈশভোজেও যোগ দিবেন। সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তন,...

Prime Minister Sheikh Hasina on her way to New York

  Prime Minister Sheikh Hasina on her way to New York প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।  প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০.১২ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম বাসসকে এসব কথা জানান।  প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে একাধিক মন্ত্রী, চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশ মহাপরিদর্শক ও কূটনৈতিক কোরের প্রধান উপস্থিত ছিলেন।  এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ সেপ্টেম্বর সকাল ৯ টায় (নিউ ইয়র্ক সময়) ওয়াশিংটন ডিসির উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন। আর প্রধানমন্ত্রী ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটনে অবস্থান করবেন।  প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে (বিএ-২৯২) রাত ১০টা ৪৫ মিনিটে (ওয়াশিংটন সময়) লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন ।...

Case against New York Times dismissed, Trump more uncomfortable

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা খারিজ, আরও অস্বস্তিতে ট্রাম্প   খারিজ হয়ে গেল ‘নিউইয়র্ক টাইমসে’র বিরুদ্ধে করা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মামলা। ২০২১ সালে এই মামলা দায়ের হয়েছিল।  ট্রাম্পের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনেছিল ওই মার্কিন (টঝ) সংবাদমাধ্যম। এই নিয়ে পুলিৎজারজয়ী সিরিজ রয়েছে তাদের। এই অবস্থায় বছর দুয়েক আগে ট্রাম্প ১০০ মিলিয়ন মার্কিন ডলারের মামলা করেন। সেই মামলাই খারিজ হয়ে গেল নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টে।  পাশাপাশি বিচারপতির নির্দেশ এই মামলার সমস্ত খরচ ও আইনি ফি দিতে হবে ট্রাম্পকেই।  ঠিক কী অভিযোগ ছিল ট্রাম্পের? তাঁর মামলায় সংবাদপত্রটি ছাড়াও অভিযুক্ত করা হয় তাঁর ভাগ্নি মেরি ট্রাম্পকেও। মেরি ও তিনজন সাংবাদিক মিলে ট্রাম্পের করের রেকর্ড হাতিয়ে নেওয়ার চক্রান্ত করেছিলেন, এটাই ছিল দাবি।  আদালত সংবাদপত্র ও সেখানে কর্মরত সাংবাদিকদের ছাড় দিলেও এখনও ছাড় দেয়নি মেরি ট্রাম্পকে।  স্বাভাবিক ভাবেই আদালতের রায়কে স্বাগত জানিয়েছে নিউইয়র্ক টাইমস।  উল্লেখ্য, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি সন্দেহজনক কর স্কিমের মাধ্যমে লাখ লাখ ডলারের মালিক হয়...