Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label calls

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

UNICEF calls for an immediate ceasefire in Gaza

  ইউনিসেফ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চায় টানা ছয় দিন ধরে বোমাবর্ষণ এবং বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন থাকায় মানবিক বিপর্যয়ের মুখে থাকা গাজায় অনতিবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ।  শনিবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে ইউনিসেফ-এর প্রধান নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেছেন, ‘এ মুহূর্তে গাজা উপত্যকায় কোনো নিরাপদ স্থান নেই। অনেক বেসামরিক মানুষ হাসপাতাল ও স্কুলগুলোতে আশ্রয় নিয়েছেন। অনেক স্কুল বোমার আঘাতে ধ্বংসও হয়ে গেছে।’  তিনি বলেন, গাজায় এখন প্রাপ্তবয়স্কদের তুলনায় অনেক বেশি বিপন্ন অবস্থায় আছে শিশুরা। নিরবিচ্ছিন্ন হামলা থেকে এই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।  দুই বছর ধরে পরিকল্পনা ও প্রস্তুতি শেষে ৭ অক্টোবর শনিবার সকালে দক্ষিণাঞ্চলীয় সীমান্ত ক্রসিঙে বেড়া গুঁড়িয়ে দিয়ে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে শত শত সশস্ত্র হামাস যোদ্ধা। তার আগে ভোররাত থেকে ইসরাইলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে তিন হাজারেরও বেশি গ্রেনেড ছুড়েছিল হামাস।  এই হামলার শুরুতে খানিকটা অপ্রস্তুত থাক...