Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label Modi

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

Sheikh Hasina at the G-20 summit with leaders of economic groups

  অর্থনৈতিক গ্রুপের নেতাদের সঙ্গে জি-২০ শীর্ষ সম্মেলনে শেখ হাসিনা ভারতের রাজধানীতে বিশ্বের ২০ সদস্যের প্রধান অর্থনৈতিক গ্রুপের নেতাদের অংশগ্রহণে শুরু ‘জি-২০ শীর্ষ সম্মেলনে’ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে স্বাগত জানান।  প্রগতি ময়দানে ভারত মান্দাপাম কনভেনশন সেন্টারে ১৮ তম এই জি-২০ শীর্ষ সম্মেলন মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের মধ্যে সারা বছর ধরে অনুষ্ঠিত সব জি-২০ প্রক্রিয়া এবং বৈঠকের চূড়ান্ত পরিণতি চূড়ান্ত হবে।  শীর্ষ সম্মেলনে জি-২০ নেতারা ডিজিটাল রূপান্তর, জলবায়ু অর্থায়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, খাদ্য নিরাপত্তা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব এবং বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকসমূহের সক্ষমতা বৃদ্ধিসহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা ও সমাধান খুঁজে বের করবেন।  নয়াদিল্লিতে এই অনুষ্ঠানে যোগদানকারী বিশ্ব নেতারা হলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্র...

'You are very popular', on seeing Modi, Biden hugged him, asked for his autograph -

  ‘আপনি তো ভীষণ জনপ্রিয়’, মোদিকে দেখামাত্র জড়িয়ে ধরলেন বাইডেন, চাইলেন অটোগ্রাফ- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় ‘মুগ্ধ’ মার্কিন প্রেসিডেন্টও। তাঁকে জড়িয়ে ধরে চাইলেন অটোগ্রাফও। জি-৭ সম্মেলন উপলক্ষে জাপানে রয়েছেন ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীরা। সেখানে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হাগ ডিপ্লম্যাসি’ বা ‘আলিঙ্গন কূটনীতি’র ছবি ধরা পড়ে।  দেখামাত্রই তাঁকে জড়িয়ে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। সম্মেলেনে ফাঁকেই ব্যক্তিগত আলাপচারিতায় মজেছিলেন বাইডেন, মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। সেখানেই ভারতের প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার প্রসঙ্গ উঠে আসে।  আগামী মাসে আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  ওয়াশিংটনে তাঁর নৈশভোজের অনুষ্ঠান রয়েছে। যেখানে প্রবাসী ভারতীয়রা অংশ নেবেন। হাজির থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিরা। সেই অনুষ্ঠানের টিকিট দ্রুত ফুরিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।  মজার ছলে বাইডেন বলেন,  “আপনি আমার জন্য় বড় সমস্যা তৈরি করছেন। আগামী মাসে ওয়াশিংটনে আমরা আপনাদের জন্য নৈশভোজের আয়োজ...