প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
একটি জ্বলন্ত ট্যাঙ্কার নিয়ে 2 কিমি, অনেক প্রাণ বাঁচালো পেট্রল স্টেশনে রাখা তেলের ট্যাংকারে হঠাৎ ধরে যায় আগুন । আর সেখানে থাকা অন্যদের জীবন বাঁচাতে সেই ট্যাংকার চালিয়ে নিয়ে যান মোহাম্মাদ ফায়সাল নামের এক চালক। আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় এমন ঘটনা ঘটেছে। সেখানে কাম্বরানি সড়কের পাশে পেট্রলপাম্পে রাখা ট্যাংকারে আকস্মিক আগুন ধরে যায়। বিস্ফোরণে বিপুল প্রাণহানি হওয়ার আশঙ্কায় নিজের জীবন বাজি রেখে জ্বলন্ত ট্যাংকারটি প্রায় তিন কিলোমিটার দূরে নিয়ে যান চালক ফায়সাল। এই ঘটনার একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া নিজের ভিডিও সম্পর্কে ফায়সাল বলেন, আমার তখন মনে হচ্ছিল ট্যাংকারটি বিস্ফোরিত হবে, আমি মারা যাব। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অনেকের জীবন বাঁচানোর জন্য ফায়সালকে পাঁচ লাখ রুপি পুরস্কার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদুস বিজেঞ্জো। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ফায়সালের এই কাজের প্রশংসা করেছ...