রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
চাঁপাইনবাবগঞ্জে কর্মসংস্থান সুশাসন উন্নয়নে সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাঙ নির্মূলে তিন এমপি ঘোষণা, বাস্তবায়নে আহ্বান বিশিষ্টজনদের দ্বাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেই কর্মসংস্থান, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার চ্যালেঞ্জ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা চাঁপাইনবাবগঞ্জের সংসদ সংসদরা। সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষনার কথাও রয়েছে অগ্রাধিকার তালিকায়। গণমানুষের চাহিদাকে অতীতের তুলনায় অধিকতর গুরুত্ব দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনসহ অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের কথা জানিয়েছেন তিন সংসদ সংসদ পৃথক আলাপচারিতায়। প্রাপ্ত তথ্যানুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এ নিয়ে দ্বিতীয় বারের মত দেশের আইন সভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট ) আসনের সাংসদ মু জিয়াউর রহমানের এটি তৃতীয় মেয়াদ। আর চতুর্থ বারের মত চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জনগণের হয়ে সরকারে প্রতিনিধিত্ব করছেন আব্দুল ওদুদ। সদ্য সমাপ্ত নির্বাচনে জেলার তিনটি আসনের প্রত্য...