প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
এফআর টাওয়ারে অগ্নিকান্ডে নিহত শিবগঞ্জের মেয়ে পলির দাফন সম্পন ঢাকার এফআর টাওয়ারে অগ্নিকান্ডে নিহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পাকা ইউনিয়নের ইউসুফ উসমান মনু’র স্ত্রী ফ্লোরিডা খানম পলির দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে জগন্নাথাপুর জামে মসজিদ প্রাঙ্গনে নিহতের নামাজে জানাজা শেষে তার মা বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে নিহত পলির লাশ শিবগঞ্জের গ্রামের বাড়িতে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত ফ্লোরিডা খানম পলি স্বামী সন্তান নিয়ে স্থায়ীভাবে ঢাকার মিরপুরে বসবাস করতেন। তিনি এফআর টাওয়ারে ১১ তলায় স্ক্যানওয়েল লজিস্টিক কোম্পানীতে কর্মরত ছিলেন। নিহত পলির লাশ সনাক্ত হয়েছে সেল ফোনের শর্ট ম্যাসেজের সূত্র ধরে। পলির বড় বোনের মেয়ে ডা. ফাহিমা শামিম খুসবু বলেন, ‘খালার অফিস ভবনে আগুন লাগার খবর পেয়ে বেলা দেড়টা পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছিল। সর্বশেষ তিনি তার কর্মস্থল ১১ তলা থেকে ১২ তলায় যেতে সক্ষম হন। পরবর্তীতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে একটি টেক্সট মেসেজ আমি খালার সেল নম্বরে দিয়ে রাখি।’ সেল ফোনের এই শর্ট ম্যাসেজের সূত্র ধরে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের ...