প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
প্রবাসীরাও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন ফোনের মাধ্যমে যোগাযোগ মোবাইল ফাইনান্সিংয়ের মাধ্যমে দেনদেন। দেশের এক প্রান্ত থেকে আরেকপ্রান্তে মিনিটেই টাকা পাঠানোর এ সুযোগ এতদিন দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন থেকে বিদেশে বসেও মোবাইল ফাইনান্সিংয়ের মাধ্যমে দেশে পরিজনের কাছে দ্রুত টাকা পাঠাতে পাববেন প্রবাসীরা। মঙ্গলবার (২৯ নভেম্বর) মোবাইলে আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি প্রবাসী আয় পাঠানোর সুযোগ দিয়ে সার্কুলার জারি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ। প্রবাসীরা এখন থেকে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত মোবাইল ফাইনান্সিং প্রতিষ্ঠান এমএফএসের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। সৌদি আরর, যুক্তরাষ্ট্র বা যেকোনো দেশ থেকে কোনো প্রবাসী তাৎক্ষণিকভাবে টাকা পাঠাতে পারবেন। এতোদিন বিদেশি কোনো ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এনে ওই অর্থ গ্রাহকের মনোনীত ব্যক্তির কাছে পৌঁছে দিত। এখন এমএফএস প্রতিষ্ঠানগুলো সরাসরি প্রবাসী আয় পাঠাতে পারবে। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে লাইসেন্স প্রাপ্ত মোবাইল সার্ভিস প্রোভাইডারেরা প্রবাসী ...